ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

‘কঠোর আইনের’ বিরুদ্ধে সচিবালয় উত্তাল, এনসিপি নেতার হুঁশিয়ারি

প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৫:১৫ পিএম

‘কঠোর আইনের’ বিরুদ্ধে সচিবালয় উত্তাল, এনসিপি নেতার হুঁশিয়ারি

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার (২৬ মে) বেলা আড়াইটার দিকে আজকের কর্মসূচি শেষের ঘোষণা দেন তাঁরা। তবে আন্দোলন এখানেই থামছে না—আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা এসেছে। একই সঙ্গে সচিবালয়ের বাইরেও দেশের সব সরকারি দপ্তরে একই ধরনের কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

এই কর্মসূচি এখন থেকে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে চলবে বলে ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।

এদিকে, সরকারি কর্মকাণ্ডে কর্মচারীরা বাধা সৃষ্টি করলে জনগণই তাদের বিকল্প খুঁজে নেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংস্কারে বাধা দিয়ে সরকারকে জিম্মি করলে তার পরিণতি ভালো হবে না। সচিবালয়ে চলমান আন্দোলন এবং এনবিআরের বিভক্তির বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে এসব মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।

সচিবালয়ে কর্মীদের বিক্ষোভ অব্যাহত

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আগামীকালের কর্মসূচির ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘এই কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তিনি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ের বাদামতলায় মিছিলসহ সমবেত হওয়ার আহ্বান জানান।

তিনি জানান, আজ অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তা স্থগিত হয়েছে। বৈঠকের সময় নির্ধারিত হলে তা সাংবাদিকদের জানানো হবে। ফোরামের কো-চেয়ারম্যান ও পরিষদের অন্য অংশের সভাপতি মুহা. নূরুল ইসলাম জানান, সারা দেশের কর্মচারীরা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

অধ্যাদেশ নিয়ে ক্ষোভ

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। গতকাল রোববার এই অধ্যাদেশ জারি হয়। কর্মচারীরা অভিযোগ করেছেন, এতে সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু দমনমূলক ধারা যুক্ত করা হয়েছে। ফলে এই আইনকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যা দিয়ে তাঁরা এর প্রত্যাহার দাবি করছেন।

রোববার সন্ধ্যায় অধ্যাদেশ জারি হওয়ার পর কর্মচারীদের ক্ষোভ আরও বাড়ে। সোমবার সকাল ১১টা থেকে কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন অংশে বিক্ষোভ-মিছিল করেন। বাদামতলায় জমায়েত হয়ে তারা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের সামনে সমাবেশ করেন। একপর্যায়ে সচিবালয়ের মূল ফটকে গেলে কিছু সময়ের জন্য ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন নেতারা।

অধ্যাদেশে যেসব দণ্ডের কথা বলা হয়েছে

অধ্যাদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজ করেন যা অনানুগত্যের শামিল, শৃঙ্খলা বিঘ্ন করে বা অন্য কর্মচারীর কর্ম থেকে বিরত থাকতে উসকানি দেন, তাহলে তাঁকে অসদাচরণ হিসেবে গণ্য করে দণ্ড দেওয়া হবে। এসব অপরাধের জন্য চাকরি থেকে অব্যাহতি, নিম্নপদে নামিয়ে দেওয়া অথবা বরখাস্ত করার বিধান রাখা হয়েছে।

অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তাকে দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না—তবে পুনর্বিবেচনার আবেদন করা যাবে।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, আইন অনুযায়ী সবাই ‘কর্মচারী’ হিসেবে বিবেচিত।

কর্মচারীদের হুঁশিয়ারি প্রসঙ্গে এনসিপি নেতা

সোমবার সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে এনসিপির উত্তর চট্টগ্রাম সফরের শুরুতে সাংবাদিকদের প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, “সচিবালয়ে এবং এনবিআর সংস্কারেও আন্দোলন চলছে। অথচ গত বছরের ৫ আগস্ট পর্যন্ত আপনারা কোনো প্রশ্ন তোলেননি, বরং কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন করেছিলেন। তখন কেউ পদত্যাগ করেনি।”

তিনি আরও বলেন, “আপনারা যদি আজ সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে সরকারকে হুমকি দেন, তাহলে জনগণ বিকল্প খুঁজে নেবে। ৫ আগস্টের আগ পর্যন্ত কেউ গুলি চালানো বা নাগরিক হত্যার প্রতিবাদে পদত্যাগ করেনি।”

সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের যদি আপত্তি থাকে, আলোচনার মাধ্যমে তা তুলে ধরুন। কিন্তু সরকারকে জিম্মি করলে তা দেশের জন্য ভালো হবে না।”

চট্টগ্রামের পথসভায় হাসনাত দাবি করেন, “৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ নতুন নেতৃত্ব ও রাজনৈতিক কাঠামোর অপেক্ষায় আছে। মানুষ আমাদের কথা শুনতে চায়, মতামত দিতে চায়। বিদ্যমান রাজনৈতিক দলগুলো ব্যর্থ হওয়ায় মানুষ নতুন বিকল্পের দিকে তাকিয়ে আছে।”

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন প্রমুখ।

সোমবার এনসিপি নেতারা উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা করার কথা রয়েছে।