ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি ‘আলী’

প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১২:৪৬ এএম

কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি ‘আলী’
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন—কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। তরুণ নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্রটি পেয়েছে ‘স্পেশাল মেনশন’—৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে। আজ (২৫ মে) উৎসবের সমাপনী দিনে এ স্বীকৃতি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার (২২ মে ২০২৫) ‘আলী’ প্রদর্শিত হয় উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। প্রদর্শনীর পরই এটি প্রশংসা কুড়ায় বিচারক ও দর্শকদের কাছ থেকে। চলচ্চিত্রটির নামচরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠছে রূঢ় এক সমাজ-প্রথার ভেতর। এমন এক বাস্তবতায়, যেখানে নারীদের গান গাওয়া ‘অপমানজনক’ হিসেবে বিবেচিত, সেখানেই আলী নিজে অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে গভীর সাংস্কৃতিক টানাপোড়েন—যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, প্রথা এবং ব্যক্তি স্বাধীনতার পরিধি নিয়ে। ছবিতে আলীর ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন, স্বনামেই। নির্মাতা আদনান আল রাজীব এর আগে দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণে যুক্ত ছিলেন। ‘আলী’ তার নির্মিত ১৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

শুটিং প্রসঙ্গে আদনান বলেন, “গত বছরের ডিসেম্বরে সিলেটের নানা লোকেশনে টানা পাঁচদিন ধরে শুটিং করেছি আমরা।” আর্ন্তজাতিক উৎসব মাথায় রেখেই চলচ্চিত্রটির পরিকল্পনা করেছিলেন আদনান, তবে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া ছিল তার কাছে অভাবনীয়। মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা তো কখনোই কানের কথা ভাবিনি। এটা একেবারেই স্বপ্নের মতো। আমাদের শুধু একটা ভালো সিনেমা বানানোর ইচ্ছা ছিল। একটা অভিনব ভাবনা মাথায় এসেছিল—তখন মনে হয়েছিল, এটা নিয়েই কাজ করি।”