ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

উপদেষ্টা মাহফুজ-আসিফের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০২:৫৪ পিএম

উপদেষ্টা মাহফুজ-আসিফের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এনসিপির কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। তারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আহত ও শহীদ পরিবারের স্বার্থ আদায়ে সরকারে যোগ দেন। শনিবার (২৪ মে ২০২৫) দুপুর সাড়ে ১২টায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দুই ছাত্র উপদেষ্টাকে কেউ কেউ এনসিপির প্রতিনিধি বলে অপপ্রচার চালাচ্ছেন। আমাদের সুস্পষ্ট বক্তব্য, তারা এনসিপির কেউ নন। তারা রাজনীতি করতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। যেমনটি আমি করেছি। এখন তারা তাদের পরবর্তী স্ট্র্যাটেজি কী করবেন এ নিয়ে আমাদের বলার কিছু নেই। জুলাই ঘোষণাপত্র, বিচার-সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ একত্রে প্রকাশ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। সেই সাথে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে, তাদের যে কাজ, সেটাই যেন তারা পালন করেন। নাহিদ ইসলাম বলেন, ''আমরা মনে করি, এই অন্তর্বতী সরকার একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, ফলে সেই আকাঙ্খা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যাসহ বিগত সময়ের অপরাধসমুহের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। তাই আমাদের আহ্বান থাকবে, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, বিচার-সংস্কার এবং নির্বাচন, এই তিনটির রোডম্যাপ একত্রে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি ও আস্থার জায়গা তৈরি হবে'', বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ''তাই অন্তর্বতী সরকারের প্রতি আমাদের আহ্বান, জুলাই সনদ, বিচার-সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ একত্রে ঘোষণা করা। সবার সাথে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।'' সেনাবাহিনী প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ''সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম। এই তালিকা যদি আরো আগে প্রকাশ করা হতো, যেহেতু এটা অগাস্ট মাসের ঘটনা, তাহলে জনগণের মধ্যে কোন ধরনের সন্দেহ আর শঙ্কা তৈরি হতো না, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার যোগ পেতো না। আমরা চাই, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি, গণঅভ্যুত্থানের প্রতি যে ভূমিকা পালন করছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে আমাদের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি, সেনাবাহিনীর সাথে একটা রাজনৈতিক সম্পর্ক কখনো কখনো তৈরি হয়, আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি। এসব ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে কারো জন্যই ভালো ফলাফল নিয়ে আসেনি। সেই বিষয়টা যেন আমরা সকলেই বিবেচনা করি। যার যেটা কাজ, যেটা দায়িত্ব, সেটাই যাতে সে পালন করে।'' নাহিদ ইসলাম বলেন, ''বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী- তাদের দিয়ে নানারকম মানবতাবিরোধী কাজের অভিযোগ রয়েছে। ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠান, এই সময়ে এসে একটা বিচারেরমধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদের শাসেস্তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করবে, এটা আমাদের প্রত্যাশা। গুমের অভিযোগ যেসকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে, তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি। তাদের অবস্থান কি, সেটা আমরা এখনো জানি না। সুতরাং এই বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে আরো বেশি জনগণের আস্থার জায়গা পাবে, আমরা সেই আস্থার জায়গা সেনাবাহিনীকে দিতে চাই।'' সম্প্রতি ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র পদে দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি ও এনসিপি অনেকটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। সেই প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও স্থানীয় সরকার নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ''এছাড়া আওয়ামী আমলের যে নির্বাচনগুলো আদালতে গিয়ে একধরনের বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা একপ্রকার বিশৃঙ্খলা সৃষ্ঠি করবে। সেটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত।'' সম্প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছে এনসিপি। সেই প্রসঙ্গ নাহিদ ইসলাম বলেন, ''নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, আস্থা তারা হারিয়েছে বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন আস্থার জায়গা ধরে রাখতে না পারলে তাদের পক্ষে একটা সুস্থ নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে।'' সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।