ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

তিন বাহিনীর প্রধানকে নিয়ে যমুনায় ‘উচ্চ পর্যায়ের বৈঠক’

প্রকাশিত: ২১ মে ২০২৫, ০১:৩৫ এএম

তিন বাহিনীর প্রধানকে নিয়ে যমুনায় ‘উচ্চ পর্যায়ের বৈঠক’
সামাজিক মাধ্যমে বিভিন্ন অপরাধের ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি উল্লেখ থাকলেও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাক্ষরিত সেই বার্তার শিরোনাম ছিল, “আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন প্রধান উপদেষ্টা।” এতে লেখা হয়, বৈঠকে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এও লেখা হয়, “তিনি কয়েকটি উল্লেখযোগ্য ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন।” ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দশম মাসেও পুলিশ বাহিনী পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারছে কি না, এ নিয়ে বিতর্ক আছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সারাদেশে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাঁচবার এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথমবার ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদেরকে ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। দ্বিতীয়বার ২০২৪ সালের ১৫ নভেম্বর সরকার আরও ৬০ দিনের জন্য এই ক্ষমতার মেয়াদ বাড়ায়। তৃতীয়বার ২০২৫ সালের ১২ জানুয়ারি, চতুর্থবার ১৩ মার্চ এবং পঞ্চমবার গত ৮ মে এই মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়। তবে আইনশৃঙ্খালা পরিস্থিতি নিয়ে উদ্বেগ স্পষ্ট। নিয়মিতই বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতার ভিডিও ছড়াচ্ছে। এর মধ্যে এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশ নেন সরকারের তরফে। বৈঠকে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানও। অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে অংশ নেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর।