ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৩:২৫ পিএম

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!

ভারত স্থলপথে ছয়টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকে গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি, বিকল্প পথে—নদী বা আকাশপথে—রপ্তানি করতে হলে সময় ও খরচ উভয়ই বেড়ে যাবে কয়েক গুণ।

রোববার (১৮ মে ২০২৫) থেকে এসব পণ্যের রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে ভারতে সুতা, তৈরি পোশাক, ফলের স্বাদযুক্ত ও কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠ বা প্লাস্টিকের আসবাবপত্র পাঠানো যাচ্ছে না।

বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মতিয়ার রহমান জানান, শনিবার ভারতের দিল্লিতে বাণিজ্য মন্ত্রণালয় আইটিসি অ্যাক্ট ২০২২-এর আওতায় ফরেন ট্রেড পলিসি (এফটিপি) অনুযায়ী এই ছয়টি পণ্যের স্থলপথে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, “বেনাপোল দিয়ে গার্মেন্টস পণ্যের চালান আর যাবে না। তবে সমুদ্র ও আকাশপথে রপ্তানির সুযোগ থাকছে, যদিও এতে খরচ ও সময় দুটোই বাড়বে।” ব্যবসায়ীরা আগের এলসির আওতায় থাকা পণ্য যেন রপ্তানি করতে পারেন, সেই সুযোগ চাচ্ছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “নিষেধাজ্ঞার কারণে এসব পণ্য অন্য পথে রপ্তানিতে কয়েকগুণ খরচ বাড়বে। পূর্ববর্তী এলসির পণ্যগুলো বেনাপোল দিয়ে রপ্তানি করার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।”

তিনি আরও জানান, “বেনাপোল দিয়ে আগে দিনে দিনে পণ্য পাঠানো যেত। এখন নদীপথে পাঠাতে হলে ১২ থেকে ১৫ দিন সময় লাগবে। এতে সময় ও খরচ বাড়ার পাশাপাশি ডেমারেজও গুনতে হবে ব্যবসায়ীদের।”

আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রউফ হোসেন বলেন, “এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্পষ্ট হবে।”

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানে না

ভারত স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি। জানানো হলে ভারতের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বাণিজ্যে দুই দেশের স্বার্থ জড়িত। ভোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, যার প্রভাব দুই দিকেই পড়বে। ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন।”

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রসঙ্গ টেনে বাণিজ্য উপদেষ্টা বলেন, “সেখানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। বরং নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকেই আমরা মনোযোগ দিচ্ছি। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “ভারত স্থলবন্দর ব্যবহার স্থগিত করেছে—এটা এখনো আমরা অফিসিয়ালি জানি না। যদি জানানো হয়, তাহলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে।”

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায় নিষেধাজ্ঞার তথ্য

শনিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার বিষয়টি প্রথম প্রকাশ পায়। প্রতিবেদনে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর (ডিজিএফটি) জারিকৃত একটি প্রজ্ঞাপনের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক, পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য (যেমন: বেকারি, স্ন্যাকস, চিপস ও কনফেকশনারি), প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, রং, কেমিক্যাল, তুলা, সুতা এবং কাঠের আসবাবপত্র আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

তবে মাছ, ভোজ্যতেল, এলপিজি ও ভাঙা পাথরের মতো কিছু পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তৈরি পোশাক কেবল ভারতের নব সেবা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে নিষেধাজ্ঞাটি ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে গমনকারী বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের বিভিন্ন স্থল শুল্ক স্টেশন ও সমন্বিত চেকপোস্ট (আইসিপি) এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি এলসিএস। প্রজ্ঞাপন অনুযায়ী, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।