ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম

ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি মামলাটি প্রত্যাহার করার যে পদক্ষেপ দুদক নিয়েছিল, তা সঠিক ছিল না বলেও পর্যবেক্ষণ দিয়েছে সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বুধবার (২৩ এপ্রিল) এ রায় দেয়।

রায়ের পর ইউনূসের কৌঁসুলি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নোটিস না দিয়েই গোপনে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল ষড়যন্ত্রমূলক, যাতে ভবিষ্যতে মামলাটি পুনরুজ্জীবিত করা যায়।” তিনি বলেন, “ড. ইউনূস আমাদেরকে বলেছিলেন, ‘আমি সরকারে আছি। এভাবে মামলা প্রত্যাহারের পক্ষপাতি নই। সরকারের কাছে কোনো অনুগ্রহ চাই না। আইনি প্রক্রিয়ায় মামলাটির নিষ্পত্তি চাই’।

শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং ওই অর্থ স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। মামলার বাকি আসামিরাও ছিলেন গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারী।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন ২০২৪ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগ গঠনের ওই আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ৮ জুলাই হাই কোর্টে আবেদন করেন ইউনূস। তবে আবেদনের শুনানি শেষে গত ২৪ জুলাই হাই কোর্ট আবেদনটি খারিজ করে দেয়। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে এরপর আপিল বিভাগে লিভ টু আপিল করেন মুহাম্মদ ইউনূস। তবে এর মধ্যেই ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সেই ইউনূসই ৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন।

এদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে দুদকের পক্ষে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। গত ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের ২১ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেয়। সে অনুযায়ী আপিল শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করা হয়।

বুধবার রায়ের পর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আপিল বিভাগ রায়ে বলেছে, এই মামলাটি ছিল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ কারণে আপিল মঞ্জুর করে দুদকের মামলাটি বাতিল করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে মামলা চলবে মর্মে হাই কোর্ট যে রায় দিয়েছিল, সেটাও বাতিল করেছে আপিল বিভাগ।“

আইনজীবী বলেন, “এই মিথ্যা মামলাটি দায়ের করে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে ড. ইউনূসের সম্মানহানি করার চেষ্টা করেছে, এই রায়ের মধ্য দিয়ে তার অবসান হল।”