ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৬ এএম

মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন

মহাসড়কে ডাকাতির ঘটনা বেশি ঘটছে দেশফেরত প্রবাসীদের টার্গেট করে। আর সবচেয়ে বেশি ঘটছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে। এ ছাড়া যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানেও ডাকাতির ঘটনা ঘটেই চলেছে।

পুলিশ জানিয়েছে, প্রবাসীদের গাড়ি ‘টার্গেট’ করে মহাসড়কগুলোতে যে মহাসড়কের ডাকাতির ঘটনাগুলো ঘটছে, তা রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মহাসড়কে নিয়মিত টহলের বাইরে ৭০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রবাসী ‘হেল্প ডেস্ক’ চালুর উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ। তারা বলছে, বিমানবন্দর থেকে প্রবাসীরা যেসব গাড়ি ভাড়া করে বাড়িতে যাবেন, সেসব গাড়ির ভিডিও করে রাখা, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের লাইসেন্সের কপি ও মুঠোফোন নম্বর রাখা হবে। একটি অ্যাপের মাধ্যমে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছা পর্যন্ত ওই গাড়ি নজরদারির মধ্যে রাখা হবে।

বিমানবন্দর থেকে বিভিন্ন মহাসড়কে প্রবাসী যাত্রী বহনকারী একটি কারের চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিমানবন্দর থেকে বের হওয়ার পর আবদুল্লাহপুর, হাউস বিল্ডিং, স্টেশন রোডে ডাকাতির ঘটনা ঘটে। তবে বেশি ডাকাতির ঘটনা ঘটে কুমিল্লা এলাকায়। ওই চালক বলেন, সম্প্রতি প্রবাসী যাত্রীসহ তাঁর গাড়ি ভোর চারটার দিকে সিলেটের শেরপুরে ডাকাতের কবলে পড়ে। ডাকাত দলের সদস্যরা লাঠি হাতে গাড়ি থামানোর চেষ্টা করে। পরে তিনি দ্রুতগতিতে গাড়ি চালিয়ে রক্ষা পান। এসব ডাকাত চক্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে দেশে সব ধরনের ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৭৪টি। আগের মাস জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৭১। আর গত বছরের প্রথম দুই মাসে সারা দেশে ডাকাতির ঘটনা ছিল ৬২টি।

কুমিল্লার চৌদ্দগ্রামের একই এলাকায় ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ একজন মালয়েশিয়াপ্রবাসী ও কুয়েতপ্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। এ দুটি ডাকাতির ঘটনায় গত শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, বেশ কিছুদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু এলাকা যাত্রীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। বিশেষ করে প্রবাসীরা বাড়ি ফেরার পথে বেশি ডাকাতির কবলে পড়ছেন। ঢাকা বিমানবন্দর থেকে এসব প্রবাসীর গাড়ি ‘টার্গেট’ করে মহাসড়কে ডাকাতি করা হচ্ছে।

কুমিল্লা জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ২০-২৫ জনের ডাকাত দল তিনটি গ্রুপে মহাসড়কে ডাকাতি করছে। তারা বিমানবন্দর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রবাসীদের গাড়ি সম্পর্কে তথ্য পায়। পরে মেঘনা টোল প্লাজা থেকে ডাকাতেরা প্রবাসীর গাড়ির পিছু নেয়। মহাসড়কের নির্জন স্থানে পিকআপ দিয়ে গাড়িটিকে আটকে ফেলে। আবার রাস্তায় রড ও টায়ার ফেলে এসব গাড়িতে ডাকাতি করা হয়। ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে প্রবাসীদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়।

প্রবাসীদের গাড়ি ‘টার্গেট’ করে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-বগুড়া, ঢাকা-রংপুর ও ঢাকা-মাদারীপুর মহাসড়কেও এমন ঘটনা ঘটছে। প্রবাসীদের গাড়িতে ডাকাতির পাশাপাশি এসব মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানেও ডাকাতির ঘটনা ঘটছে।

হাইওয়ে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর মহাসড়কগুলোতে ডাকাতির ঘটনা বেড়েছে। সম্প্রতি মহাসড়কে ডাকাতিতে জড়িত ১ হাজার ৪৪৩ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। সারা দেশে ২০০৫ সাল থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত যতগুলো ডাকাতির ঘটনায় মামলা হয়েছে, সেসব মামলায় যত আসামি গ্রেপ্তার হয়েছে, তার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। সেই তালিকা ধরে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি অপারেশন্স) মো. শফিকুল ইসলাম জানান, মহাসড়কে সব ধরনের অপরাধ দমনে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে গত শনিবারের পর থেকে মহাসড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা ধরে পুলিশ অভিযান শুরু করেছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিভিন্ন দেশ থেকে ঢাকা বিমানবন্দরে নেমে যখন প্রবাসীরা গাড়ি ভাড়া করেন, সেখান থেকে গাড়ির তথ্য চলে যায় ডাকাত চক্রের কাছে। আবার মহাসড়কের পাশের খাবার দোকানেও ডাকাত চক্রের সদস্যরা থাকে। এই দুই জায়গা থেকে তথ্য নিয়ে প্রবাসীদের গাড়ি ডাকাতি করা হয়। কিছু কিছু চালকের সঙ্গেও ডাকাত চক্রের যোগাযোগ রয়েছে।

মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে তৈরি পোশাক, সয়াবিন তেল, রডসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান বেশি ডাকাতির ঘটনা ঘটছে। আর যাত্রী সেজে বাসে উঠে বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাসেও ডাকাতি করা হয়। ৮ মার্চ নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। ঘটনার প্রায় এক সপ্তাহ পর গত শনিবার সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও নুরে আলম নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের তথ্যের ভিত্তিতে রডভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।

অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। তাঁর কারখানা গাজীপুরে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, তাঁর পোশাকভর্তি কাভার্ড ভ্যানে একবার ডাকাতি হয়েছিল। ট্রাক মালিক সমিতির এক নেতার মাধ্যমে টাকা দিয়ে পোশাক ফেরত পান। ওই ব্যবসায়ী জানান, মামলা করেও অনেক সময় পোশাক উদ্ধার হয় না। তাই টাকা দিয়ে মীমাংসা করেন ব্যবসায়ীরা। পোশাক উদ্ধার করা না গেলে ‘শিপমেন্ট’ বাতিল হয়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। বিদেশি ক্রেতাদের সঙ্গে সম্পর্কও নষ্ট হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, মহাসড়কে ডাকাতিতে জড়িতদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যের ভাগবাটোয়ারার সম্পর্ক রয়েছে। যতদিন এই ভাগবাটোয়ারার সম্পর্ক থাকবে, ততদিন মহাসড়কে ডাকাতি বন্ধ হবে না। যেসব স্থানে ডাকাতি ও ‘টাগেট’ করে বেশি ডাকাতির ঘটনা ঘটে, সেগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরার আওতায় আনাসহ প্রযুক্তিগত নতুন নতুন কৌশল নিতে হবে। এ ছাড়াও সম্ভব হলে রাতে যাতায়াত এড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।