ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম

ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি শিক্ষার্থীদের

 

ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দফা দাবি জানিয়েছেন রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) দুপুর দেড়টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা। পরে পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন। মাগুরায় শিশু ধর্ষণহ সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় একে একে রাজধানীর কমপক্ষে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন। আস্তে আস্তে মিছিল ভারী হতে থাকে। তারা পুলিশকে কথা দিয়েছিলেন— শাহবাগ মোড়ে যাবেন না। জাদুঘরের সামনেই থাকবেন। সে অনুযায়ী জাদুঘরের আশপাশেসহ শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দুপুর দেড়টার দিকে পুলিশের চোখকে ফাঁকি দিয়েই আচমকা শাহাবাগ মোড়ে গিয়ে বসে পড়েন একদল শিক্ষার্থী। আর বাকিরা যানবাহন আটকিয়ে স্লোগান দিতে থাকেন। ২৪ এর বাংলাদেশে ধর্ষকের ঠাই নেই, আমার বোনের কান্না আর না আর না, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর। ইন্টেরিম জবাব দে নইলে হাতে চুড়ি দে। এমন না না স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা নানাভাবে বুঝিয়ে তাদেরকে শাহবাগ মোড় ত্যাগে রাজি করাতে সক্ষম হন। ১৫ মিনিট পর তারা জাদুঘরের সামনে ফিরে যান। তবে এর আগে ৬ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. নকীব সাদাত মাইকে শিক্ষার্থীদের নিবৃত করে বলেন— দেশে ধর্ষণের পরিমাণ অনেকটাই বেড়েছে। এ সরকারের কাছে আমাদের অনেক বড় প্রত্যাশা ছিল।কিন্ত আমরা দিন দিন আশাহত হচ্ছি। এ কারণে আমরা আজ অবরোধ কর্মসূচি পালন করছি। সরকারের কাছে আমরা ছয়টি দাবি পেশ করছি। এগুলো অবিলম্বে মেনে নিতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছে — ১. ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করতে হবে। যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ২. ধর্ষকদের বিরুদ্ধে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। ৩. যেকোনও ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার, মেডিক্যাল রিপোর্ট তৈরি করা এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিশ্চিত করতে হবে। পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এতে কোনও অসামঞ্জস্য থাকলে, সেটি গ্রহণযোগ্য হবে না। ধর্ষণ মামলার কার্যক্রম ত্বরান্বিত করতে ধর্ষিত নারী এবং পুরুষের স্পার্ম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে হবে। ৪. ধর্ষণের বিচার সালিশের মাধ্যমে করা যাবে না। এর বিচার নিশ্চিত করবে শুধুমাত্র রাষ্ট্র। সালিশি বিচার আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। ৫. অপ্রাপ্ত বা বয়স্ক পুরুষ দ্বারা ধর্ষণের শিকার হলে সর্বোচ্চ ফাঁসি এবং অন্তত আমৃত্যু কারাদণ্ড কার্যকর করতে হবে। ৬. চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহি নিশ্চিত করতে হবে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীদের কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে হওয়ার কথা। তবে তারা একপর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। তখন জনদুর্ভোগ বিষয়টি বিবেচনা করার কথা বললে বিষয়টি বুঝতে পেরে তারা আগের অবস্থানে ফিরে গেছেন। এখন তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। সর্বশেষ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় জাদঘরের সামনে অবস্থান করছেন। সন্ধা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র পদযাত্রায় পুলিশের লাঠিপেটা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি গণপদযাত্রা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে পদযাত্রাটি মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছায়। সেখান থেকে যমুনার দিকে যেতে ডানে মোড় নিতেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেডে ধাক্কাধাক্কি করলে পুলিশ কয়েকদফা লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। ব্যারিকেডের পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পদযাত্রায় অংশ নেওয়া আদৃতা রায় নামের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসছিলাম। পুলিশ আগে থেকেই অবগত ছিল। এখানে আসার পর পুলিশ বিনা উসকানিতে আমাদের উপর হামলা করেছে, লাঠিপেটা করেছে। যে পুলিশ নিপীড়কদের ধরতে পারে না, চোর-ছিনতাইকারীদের ধরতে পারে না, তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করেছে।”