ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে প্রতারণা,  দেশে গ্রেফতার লন্ডন প্রবাসী সৈয়দ রাকিব

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম

তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে প্রতারণা,  দেশে গ্রেফতার লন্ডন প্রবাসী সৈয়দ রাকিব
বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট  তারেক রহমানের  সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  মিয়া নুরুদ্দিন অপুর নামে ভুয়া পরিচয় প্রদান ও অর্থ দাবিকারী প্রতারকচক্রের প্রধান হিসাবে অভিযুক্ত সৈয়দ রাকিব আহমদকে (৩২) গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সৈয়দ রাকিব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া। অভিযোগে প্রকাশ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রাকিব (৩২) মঙ্গলবার রাতে প্রশাসন ও বিধি অনুবিভাগের  একজন অতিরিক্ত সচিবকে ফোন করে নিজেকে তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু বলে পরিচয় দেন বলে। 'বুধবার সকালে পারভেজ রাকিব ও তার ছোট ভাই ফয়সাল সচিবালয়ে ভুয়া পরিচয় ব্যবহার করেন। তার সন্দেহজনক আচরণ এবং অপ্রাসঙ্গিক বাচনভঙ্গি দেখে সিনিয়র যুগ্ম সচিব মোর্শেদ তাকে চ্যালেঞ্জ করেন। পরে সচিবালয়ের প্রসিকিউশন সেকশনের এক এসআই শনাক্ত করলে সৈয়দ রাকিবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।' লন্ডনে বিএনপির ত্যাগী নেতা কর্মীদের অনেকে এনিয়ে সামাজিক যোগাযোগে  সরব রয়েছেন। একাধিক পোষ্টে সৈয়দ রাকিব কে একজন ‘ভুয়া’, ‘প্রতারক’, ‘Very good job’, ‘good news’- ‘অনেক খুশী হয়েছি’ ইত্যাদি মন্তব্যসহ শেয়ার করে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। সৈয়দ রাকিব লণ্ডনে বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের ঘনিষ্টজন হিসাবে পরিচয় দিতে দাপটে চলতেন বলে বাঙালী পাড়ায় উচ্চারিত। তার ফেইসবুক আইডির প্রচ্ছদ ছবিটি তারেক রহমানের সঙ্গে । এফবি প্রোফাইল এর তথ্য যুক্ত আছে- Works at Businessman ও Works at A member at Amnesty International UK। Studies at B.Baria High School । Studied at Manchester Metropolitan University। Lives in London, United Kingdom নাম প্রকাশে অনিচ্ছুক  যুবলীগের একজন নেতা বলেছেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ঘনিষ্টজন হিসাবে  নাম ভাঙ্গিয়ে পারভেজ রাকিব এর প্রতারণা, চাঁদাবাজি ও দুর্নীতির  অনেকগুলো  অভিযোগ বাংলাদেশে প্রশাসনকে অনেক বার অবহিত করা  হয়েছে। অভিযুক্ত সৈয়দ রাকিব মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়া গ্রামের বাসিন্দা। ডিএমপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা মাহফুজুর রহমান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত সৈয়দ রাকিব (৩২) একজন প্রতারক এবং গত বছর তাকে ডিএমপির কোতয়ালী থানাধীন এলাকায় ৪২০ ধারায় প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদানের একই কারণে মামলা করা হয়েছিল। গ্রেফতারের খবরে   সামাজিক যোগাযোগে আনন্দ অনুভূতি প্রকাশ :
“বাটপার রাকিব গ্রেফতার--- লন্ডনে তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে অবশেষে দেশে গিয়ে গ্রেফতার'' শিরোনামে লন্ডন বিএনপির তৃণমূল কর্মী, সুরমা নিউজ ইউকের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম শনিবার লন্ডনের দুপুরে তার ফেসবুক ওয়ালে লিখেছেন-
‘‘ প্রতারক ঐ সৈয়দ রাকিব লন্ডনে তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের কাছে কয়েক শত হাজার পাউন্ড হাতিয়ে নিয়ে মানুষকে সর্বস্বান্ত করেছে। ঐ ধারাবাহিকতায় দেশে গিয়েও শুরু করে মহা প্রতারণা-- তারেক রহমান সাহেবের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মিয়া নুরুদ্দিন অপুর নামে ভুয়া পরিচয় প্রদান ও অর্থ দাবিকারী প্রতারকচক্রের প্রতারক সৈয়দ রাকিব আহমদকে (৩২) গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ.. তিনি বলেন, 'গ্রেপ্তারকৃত সৈয়দ রাকিব (৩২) একজন প্রতারক এবং গত বছর তাকে ডিএমপির কোতয়ালী থানাধীন এলাকায় ৪২০ ধারায় প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদানের একই কারণে মামলা করা হয়েছিল। 'সৈয়দ রাকিব (৩২) মঙ্গলবার রাতে প্রশাসন ও বিধি অনুবিভাগের জনৈক অতিরিক্ত সচিবকে ফোন করে নিজেকে তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু বলে পরিচয় দেন। তিনি আরও বলেন, 'বুধবার সকালে পারভেজ রাকিব ও তার ছোট ভাই ফয়সাল সচিবালয়ে ভুয়া পরিচয় ব্যবহার করেন। তার সন্দেহজনক আচরণ এবং অপ্রাসঙ্গিক বাচনভঙ্গি দেখে সিনিয়র যুগ্ম সচিব মোর্শেদ তাকে চ্যালেঞ্জ করেন। পরে সচিবালয়ের প্রসিকিউশন সেকশনের এক এসআই শনাক্ত করলে সৈয়দ রাকিবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।' খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া একান্ত সচিব পরিচয় দেওয়া সৈয়দ রাকিব এর আগেও ভুয়া পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ ও তদবির বাণিজ্যের খবর রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ ওঠে। অভিযুক্ত সৈয়দ রাকিব মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়া গ্রামের বাসিন্দা। ডিএমপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা মাহফুজুর রহমান মিয়া বলেন, সৈয়দ রাকিব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। @highlight ভিডিও আসছে..’’।