ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

গান বাজানোয় বরের চাচাকে পিটিয়ে; গোপনে বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ পিএম

গান বাজানোয় বরের চাচাকে পিটিয়ে; গোপনে বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা

বিয়েকে কেন্দ্র করে শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দেশের দুইটি স্থানে পৃথক ঘটনায় দুই জন খুনের ঘটনা ঘটেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর দিকে চট্টগ্রামে গোপনে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসায় যুবককে তারই এক স্ত্রী খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীকে হত্যার ঘটনাটি শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বড়াই গ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান। নিহত ৪৫ বছর বয়সী কামাল বেপারী উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মাহবুবুর রহমান জানান, “কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় সময় প্রতিবেশী শামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী সেখানে এসে গান বাজাতে নিষেধ করেন। এ সময় কামালের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা কামালকে লাথি, কিল-ঘুষি মারলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। কিল-ঘুষি, লাথি মারার কারণেই কামালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিদর্শক আরও জানান,  এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কামাল ব্যাপারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনাটি শনিবার গভীর রাতে হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ৩৬ বছর বয়সী আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনীতে চতুর্থ স্ত্রী নুর জাহানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হালিশহর থানার ওসি মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন নগরীতে কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি তিনি গোপনে পঞ্চম বিয়ে করেছেন। বিষয়টি জানতে পরে নুরজাহানের সাথে তার পারিবারিক কলহ তৈরি হয়। গতরাতে ঘুমাতে যাবার পর রাত আড়াইটার দিকে নুরজাহান ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনকে এলোপাথারি কুপিয়ে জখম করেন। এতে তার মৃত্যু হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়। আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নোয়াখালীতে তার পরিবারকে খবর দেওয়ার তথ্য দিয়েছেন ওসি মনিরুজ্জামান।