ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

আগামী সপ্তাহেই আসছে ছাত্রদের নতুন দল, নেতৃত্বে কে?

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম

আগামী সপ্তাহেই আসছে ছাত্রদের নতুন দল, নেতৃত্বে কে?
ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি বলছে, এজন্য তাকে এই সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হবে। নেতারা জানান, দলের শীর্ষ পর্যায়ে থাকবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার একটি অংশ। আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত ১৪ সেপ্টেম্বর, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই দল গঠনের কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। শতাধিক নামের প্রস্তাব আসলেও চূড়ান্ত হয়নি এখনও। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলো কিভাবে গঠিত হয়েছে, সেই সঙ্গে যুদ্ধপরবর্তীতে সংগঠনগুলো কিভাবে কাজ করেছে এই জায়গাগুলো আমরা স্টাডি করার চেষ্টা করছি। আমাদের এখন যে নতুন দল হবে এতে নতুনত্বের আইডিয়া থাকবে।’ দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা প্রায় নিশ্চিত। জাতীয় নাগরিক কমিটি বলছে, তিনি দায়িত্ব নিতে চাইলে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে। নেতারা জানান, প্রথমে হবে আহ্বায়ক কমিটি। এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি যে নাহিদ ইসলাম, আমাদের আহ্বায়ক। এই পদটিতে তার আসার বিষয়েও কথা চলছে। এখনও শতভাগ নিশ্চিত করা সম্ভব না। নিশ্চিত আপনি তখনই হবেন যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করবে। আমরা মনে করি অল্প দুই একদিনের মধ্যে এই যে কনফার্ম হওয়ার প্রসেসটি, শতভাগ কনফার্ম যে তিনি আসছেন সেটি আমরা বলতে পারব।’ নেতারা জানান, এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা তারুণ্যের নেতৃত্বের কথা বলছি এই জন্য যে অন্য যে দলগুলো আছে সেগুলোতে তারুণ্যের নেতৃত্বের জায়গা তুলনামূলকভাবে খুবই কম। আমাদের এখানে তারুণ্যের নেতৃত্বই প্রধান হয়ে উঠবে। কিন্তু এতে করে যারা হয়ত তারুণ্যের বয়স পার হয়ে গেছেন কিন্তু মনের দিক দিয়ে তরুণ আছেন, তাদেরকে আমাদের যে কার্যক্রম তার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত আছেন।’ এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে। যাতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ফারুক উদ্দিনের “হার না মানা জীবন“ সমাজে অনুকরণীয় ।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/0thgbyOvfug