যুক্তরাষ্ট্রের বিজনেসটাইকুন ইলন মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মোদীর সঙ্গে দেখা করতে সন্তান ও সঙ্গীকে নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মাস্কের ১২ জন সন্তানের মধ্যে ৩ জনকে নিয়ে এসে তিনি ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।
এই সাক্ষাৎপর্বে ইলন মাস্কের ৩ সন্তানকে তিনটি বই উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য ‘দ্য ক্রিসেন্ট মুন’, বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’, আরকে নারায়ণের লেখা নিয়ে ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’। আনন্দঘর এই মূহুর্তের ছবি নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে। মোদী তাঁর পোস্টে লেখেন,' ইলন মাস্কের পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ এবং বিশ্বের নানান বিষয় নিয়ে কথা বলা ছিল খুবই আনন্দের।'
ছবিতে দেখা যায়, উপহার পেয়েই সঙ্গে সঙ্গে তা খুলে বইয়ের দিকে মন দিয়েছে ইলন মাস্কের তিন সন্তান। এ সময় উপস্থিত ছিলেন মাস্কের সঙ্গী শিভন জিলিস।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ