ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

প্রথম দিন নির্বাহী আদেশের ঝড় তুললেন ট্রাম্প

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

প্রথম দিন নির্বাহী আদেশের ঝড় তুললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ জারি করা হয়। ট্রাম্পের বেশ কিছু আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে, সংবিধানের বিরুদ্ধে যাওয়া অভিবাসন সংক্রান্ত আদেশগুলো আইনগত জটিলতায় পড়তে পারে। ট্রাম্প প্রশাসনের প্রথম দিনের আদেশগুলো তার দ্বিতীয় মেয়াদের কৌশলগুলো স্পষ্ট করেছে। অভিবাসন নীতিতে কড়াকড়ি ওভাল অফিসে প্রথমেই ট্রাম্প দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, এটি একটি বড় পদক্ষেপ। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বন্ধে একটি বিতর্কিত আদেশ জারি করেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। সীমান্ত সিল করার জন্য সামরিক বাহিনী মোতায়েন এবং মাদকপাচার, মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে আদেশ জারি করেন ট্রাম্প। এ ছাড়া, ‘মেক্সিকোতে থাকুন’ নামে পরিচিত অভিবাসন নীতি পুনর্বহাল করেন। যার মাধ্যমে ৭০ হাজারেরও বেশি আশ্রয় প্রার্থীকে সীমান্ত পার হয়ে শুনানির জন্য অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল। জলবায়ু ও জ্বালানি ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে পুনরায় বেরিয়ে যাওয়ার আদেশ দেন। তিনি আলাস্কার প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়ে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন, যেখানে আরও তেল এবং গ্যাস অনুসন্ধান করার কথা বলা হয়। ‘গ্রিন নিউ ডিল’ নামে পরিচিত বাইডেন প্রশাসনের সবুজ প্রকল্পগুলো বাতিল করার আদেশ দেন তিনি। পাশাপাশি, বৈদ্যুতিক যানবাহনের ওপর দেওয়া ভর্তুকিও প্রত্যাহারের নির্দেশ দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছেন। কোভিড-১৯ মোকাবিলায় ডব্লিউএইচও’র ভূমিকা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা ট্রাম্প সরকারি সংস্থাগুলোর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করে ‘রাজনৈতিক অস্ত্রায়ন’ বন্ধে একটি নির্বাহী আদেশ জারি করেন। এ আদেশের আওতায় বাইডেন প্রশাসনের সময়কার গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করার কথা বলা হয়। পুঁজিবাজার ও প্রযুক্তি খাতে পরিবর্তন ট্রাম্প টিকটক-এর ওপর নিষেধাজ্ঞার প্রক্রিয়া ৭৫ দিনের জন্য স্থগিত রাখেন এবং চীনা মালিকানাধীন কোম্পানির সঙ্গে মার্কিন অংশীদার খোঁজার নির্দেশ দেন। অভ্যন্তরীণ সংস্কার গালফ অব মেক্সিকো-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার জন্যও একটি আদেশ জারি করেন ট্রাম্প। এ ছাড়া, আলাস্কার মাউন্ট ডেনালির নাম পুনরায় মাউন্ট ম্যাককিনলে রাখার নির্দেশ দেন তিনি। সূত্র: বিবিসি

গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/lNmSSAdWZtk