ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

বাংলাদেশ দূতকে ডেকে জানাল দিল্লি কাঁটাতারের বেড়া নির্মাণে প্রটোকল মানা হয়েছে

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ পিএম

বাংলাদেশ দূতকে ডেকে জানাল দিল্লি কাঁটাতারের বেড়া নির্মাণে প্রটোকল মানা হয়েছে
সীমান্তে ‘অননুমোদিত’ বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের প্রতিবাদের পাল্টায় ভারত সরকার দাবি করেছে, বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের মধ্যে হওয়া সব প্রটোকল ও চুক্তি মানা হয়েছে। ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানানোর পরদিন দিল্লিতে বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে তলব করে এই বক্তব্য দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) দুপুরে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরে তলবের বিষয় জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বেড়া নির্মাণসহ সীমান্তে নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে, দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে হওয়া সব প্রটোকল ও চুক্তি মেনেছে ভারত।”
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যে রবিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে। ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগের বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি জোর দিয়ে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে অননুমোদিতভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সীমান্ত এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করেছে।”
মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক এক বাংলাদেশিকে হত্যার ঘটনা উল্লেখ করে ‘সীমান্ত হত্যার ঘটনার এমন পুনরাবৃত্তিতে উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। ওই তলবের পাল্টায় সোমবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারত। অপরাধ ও চোরাচালান দমনে বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরার বিষয় বাংলাদেশ দূতের কাছে তুলে ধরার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তঃসীমান্ত অপরাধ কর্মকাণ্ড, চোরাচালান, অপরাধীদের চলাচল ও মানবপাচারের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে। সীমান্ত নিরাপত্তার জন্যই কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি লাগানো, টেকনিক্যাল ডিভাইস স্থাপন এবং গরুর বেড়ার মতো পদক্ষেপ।”
বাংলাদেশ আগের সব বোঝাপড়াগুলো বাস্তবায়ন করবে এবং ঢাকার দিক থেকে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে- এমন প্রত্যাশার কথা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে তুলে ধরার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।