ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ২০২৪ -২৬ কার্যকরী কমিটি গঠিত

প্রকাশিত: ১০ মে ২০২৪, ০২:৩৩ পিএম

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর  ২০২৪ -২৬ কার্যকরী কমিটি গঠিত
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার  ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি  ঘোষণা  করা হয়েছে। ১ মে বুধবার পূর্ব লণ্ডনের একটি রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টাবৃন্দ সর্ব সম্মতিক্রমে ট্রাস্টের ২০২৪-২৬ সালের কার্যকরি কমিটি ঘোষণা করেন। এর আগে  সংগঠনের  উপদেষ্টা এনামুল হক সালাম , আজাদ হোসেন, ফয়জুর রহমান ও ফয়সল আহমদ রুহেল সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত   যুক্তরাজ্য ও বাংলাদেশে  ট্রাস্টের  বিভিন্ন কার্যক্রমের  তথ্য উল্লেখ করে বলেন- এটা খুবই ইতিবাচক দিক যে, প্রতিষ্ঠার পর  থেকে সংগঠনের কার্যক্রম  সমন্বিত পরিকল্পনায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।  বিশেষ করে করোনা মহামারি, সিলেটে শতাব্দির  ভয়াবহ বন্যা , রমজান ও দুই ঈদে গ্রামের নিডি মানুষদের সহায়তায় অনুকরণীয়  মানবিক ও সেবামূলক কাজ করেছে। উপদেষ্টাবৃন্দ  সিরাজুল-আনোয়ারুল-শরিফুল এর নেতৃত্বাধীন কার্যকরি কমিটির সকল কর্মকতা ও ট্রাস্টিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  নব গঠিত কমিটিকে  অতীতের  ধারাবাহিক কার্যক্রমকে অনুসরণ করে আরও বেশী  সামাজিক ও মানবিক কাজ করার আহ্বান জানান। ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন সংগঠনের সকল কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি তুলে ধরে বলেন- সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের পাশে  ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছি।  যুক্তরারেজ্য বসবাসরত  জলঢুপ গ্রামের বাসিন্দাদের  অর্থনৈতিক সহযোগিতা ও অনুপ্রেরণা দান কৃতজ্ঞ  চিত্তে  স্বরণে করে তারা বলেন,নব গঠিত কমিটি আগামীতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবীন ও নবীনদের সমন্বয়ে বাংলাদেশে ও বৃটেনে লোক্যাল কমিউনিটি বান্ধব  কাজ করবে। সভায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন- প্রতিষ্ঠাকালীন কমিটির নির্বাহি সদস্য আলাউদ্দিন ও  মাহিদুল ইসলাম সাজু । সভার দ্বিতীয় পর্বে  ট্রাস্টের  উপদেষ্টা এনামুল হক ছালাম ও  মো. আজাদ হোসেন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর  ২০২৪ -২০২৬ কার্যকরী পরিষদ ঘোষণা করেন- জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর  ২০২৪ -২০২৬ কার্যকরী পরিষদ হচ্ছে- সভাপতি : আব্দুল সালাম দুদু সহ সভাপতি :  নজরুল ইসলাম সাধারণ সম্পাদক : ফয়সল আহমদ রুহেল সহ সাধারণ সম্পাদক : দেলওয়ার হোসেন কোষাধ্যক্ষ: ফয়জুর রহমান সহ কোষাধ্যক্ষ :  আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ ইব্রাহিম সহ সাংগঠনিক সম্পাদক: মিরসাদ আহমদ  কিবরিয়া ক্রীড়া ও সংস্কৃতি  সম্পাদক :  খালেদ আহমদ সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক : হাসান আলী মুরাদ নির্বাহী সদস্য: আনোয়ারুল ইসলাম অভি শরিফুল ইসলাম রবিন মাহিদুল ইসলাম সাজু টিপু সুলতান জুবের আহমদ মুন্না উপদেষ্টাবৃন্দ: এনামুল হক ছালাম মো. আজাদ হোসেন মো. সিরাজুল  ইসলাম মো. তাজুল ইসলাম