ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

১৪ জন গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২২ পিএম

১৪ জন গুণী অবসরপ্রাপ্ত  শিক্ষক পাচ্ছেন  টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা  পদক ২০২৪

ভালো মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সকল সম্মানিত শিক্ষকদের মধ্যে বিশেষ গুণে গুণান্বিত  কিছু শিক্ষক থাকেন – যাদের স্নেহ, দিক- নির্দেশনা ও শিক্ষাদানের পদ্ধতি  সহজে ছাত্র-ছাত্রীর মনে আলাদাকরে  দাগ কাটে। তাঁদেরকে আমরা বলি- গুণী শিক্ষক।

টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবদ্দশায় সহযোগিতা ও তাঁদের কাজের স্বীকৃতিকে সমাজে উপস্থাপন করার লক্ষ্য  নিয়ে কাজ করছে।

 ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত  গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করছে। এবছর মৌলভীবাজার জেলার ১৪ জন গুণী অবসরপ্রাপ্ত  আদর্শ শিক্ষকদের  টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা ২০২৪- প্রদান করা হচ্ছে।

 আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার  আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে  আনুষ্ঠানিকভাবে গুণী এই শিক্ষকদের সম্মান জানানো হবে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার  মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক , সিলেট বিভাগ বাংলাদেশ  সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান। সভাপতিত্ব করবেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মইনুল হক । অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন স্কুলের সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান।

গুণী শিক্ষকদের নিয়ে কাজ করা টি  আলী স্যার ফাউন্ডেশন  ২০২০ সালে সিলেট বিভাগে  শিক্ষকদের নিয়ে কাজ শুরু করে। ফাউন্ডেশনটি আদর্শ শিক্ষকদের সম্মাননা পদকে মনোনয়নের জন্য  একটি বোর্ড গঠন করে। এই মনোনয়ন বোর্ডের প্রধান হলেন- টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট বিভাগ বাংলাদেশ  সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কবির খান।

মৌলভীবাজার জেলার মনোনয়ন বোর্ডের দায়িত্বে ছিলেন ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত   প্রধান শিক্ষক  মো.ময়ুব  আলী  ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক  বাবুল উদ্দিন খান ও আব্দুল মতলিব ।

 ফাউন্ডেশন  মৌলভীবাজার জেলার প্রত্যেক উপজেলায় অবসরপ্রাপ্ত দুইজন আদর্শ শিক্ষককে সম্মাননা পদকে মনোনয়নে জরিপ চালায়। এরই ধারাবাহিকতায় মনোনয়ন বোর্ড মৌলভীবাজার জেলার মোট ৭টি উপজেলার মধ্য  থেকে প্রতি উপজেলা থেকে ২জন  অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকের নাম  টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪  এর জন্য চুড়ান্ত করে।

এদের মধ্য থেকে ৫জনকে  টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ ও ৯জনকে বিশেষ সম্মাননা পদকে আনুষ্ঠানিকভাবে ভূষিত করা হবে।

 বর্ণাঢ্য অনুষ্ঠানে  শিক্ষকের হাতে সম্মাননা অর্থ, ক্রেস্ট ও জীবন বৃত্তান্ত ফ্রেমবন্দি করে তাদের হাতে তুলে দেয়া হবে। এবং  ১৪জন গুণী শিক্ষকের আলোকিত  জীবন ও কর্ম   ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শিত হবে।

ইতিমধ্যে ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের  ২০২২ সালে সিলেট জেলা, ২০২৩ সালে হবিগঞ্জ জেলায়  সম্মাননা  প্রদান করেছে। এবং আগামী বছর সুনামগঞ্জ জেলায় প্রদান করা হবে।

 মৌলভীবাজার জেলার  টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ এর  ১৪  অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক হলেন-  মৌলভীবাজার সদর উপজেলায় মো. ফজলুর রহমান ও মো. সফিকুর রহমান । রাজনগর উপজেলায় আব্দুল করিম ও  নিরঞ্জন কুমার দেব। কমলগঞ্জ উপজেলায় মো. আমজদ আলী ও নিহারেন্দু ভট্টাচার্য্য।  শ্রীমঙ্গল উপজেলায় দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য ও মোহাম্মদ আব্দুল হামিদ। কুলাউড়া উপজেলায় মো: খুরশীদ উল্লাহ ও আলহাজ্ব মোহাম্মদ মাশুক। জুড়ী উপজেলায় আবুল ইসলাম ও হিমাংশু মোহন পাল। বড়লেখা উপজেলায় মোহাম্মদ আজিম উদ্দিন ও নিরঞ্জন চন্দ্র দাস।

 তজম্মুল আলী একজন মানুষ গড়ার কারিগর। ভালোবেসে তাঁর অগণিত ছাত্র নাম রাখেন টি আলী স্যার। টি আলী স্যার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপে জন্মগ্রহন করেন। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের  দায়িত্বও পালন করেন। ২০১৯ সালে গুণী এই শিক্ষকের নামে প্রতিষ্ঠিত হয় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা টি আলী স্যার ফাউন্ডেশন। মূলত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষকদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনটি।

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন সিলেটের ২৪গুণী শিক্ষক

https://www.youtube.com/watch?v=nWu4yKBkUpQ