ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

হবিগঞ্জ জেলার ১৮ গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:০৫ এএম

হবিগঞ্জ জেলার ১৮ গুণী অবসরপ্রাপ্ত  শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবদ্দশায় সহযোগিতা ও তাদের কাজের স্বীকৃতিকে সমাজে উপস্থাপন করার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘টি আলী স্যার ফাউন্ডেশন’। হবিগঞ্জ জেলার আদর্শ শিক্ষকের স্বীকৃতি হিসেবে ১৮ জন শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা প্রদান করা হবে। তাদের মধ্যে ৫ জন শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক-২০২৩-এ ভূষিত করবে সংস্থাটি। এছাড়া আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ৫ জনকে আর্থিক সহযোগিতা দেয়া হবে। আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গুণী এই শিক্ষকদের সম্মান জানাবে টি আলী স্যার ফাউন্ডেশন। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ, টি আলী স্যার ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়ক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন টি আলী স্যারের ছাত্র, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী। গুণী শিক্ষকদের নিয়ে কাজ করা টি আলী স্যার ফাউন্ডেশন ২০২০ সালে সিলেট বিভাগে আদর্শ শিক্ষকদের নিয়ে কাজ শুরু করে। ফাউন্ডেশনটি আদর্শ শিক্ষকদের সম্মাননা পদকে মনোনয়নে একটি বোর্ড গঠন করে। এই মনোনয়ন বোর্ডের প্রধান হলেন টি আলী স্যার ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়ক সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট বিভাগ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কবির খান। হবিগঞ্জ জেলার মনোনয়ন বোর্ডের দায়িত্বে ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। ফাউন্ডেশন সিলেট বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জ জেলার প্রত্যেক উপজেলায় অবসরপ্রাপ্ত দুইজন আদর্শ শিক্ষককে সম্মাননা পদকে মনোনয়নে জরিপ চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মনোনয়ন বোর্ড হবিগঞ্জ জেলার ৯ উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকের সম্মাননার স্বীকৃতি হিসেবে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৩ এর জন্য ১৮ জন মনোনয়নপ্রাপ্ত শিক্ষকের নামের তালিকা প্রকাশ করে। এছাড়া তাদের জীবন বৃত্তান্ত সংগ্রহের পর অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য জীবনী গণমাধ্যমে প্রকাশ করে। এরপর মনোনয়নপ্রাপ্ত শিক্ষকদের প্রত্যেকের জীবনী সৃজনশীভাবে ফ্রেমবন্দি করে রাখা হয়। অনুষ্ঠানের দিন তাদের প্রত্যেকের হাতে তা তুলে দেওয়া হবে। এছাড়া মনোনয়নপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষকদের কেউ কোন কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলে তাদের ফ্রেমবন্দি জীবনী বাড়িতে পৌঁছিয়ে দেবে সংস্থাটি। ফাউন্ডেশন সিলেট বিভাগে ২০২২ সালে সিলেট, ২০২৩ সালে হবিগঞ্জ, ২০২৪ সালে মৌলভীবাজার ও ২০২৫ সালে সুনামগঞ্জ জেলায় এ সংস্থা গুণী শিক্ষকদের জীবিত অবস্থায় সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হবিগঞ্জ জেলার ৯ উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকের সম্মাননার স্বীকৃতি হিসেবে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদকের জন্য মনোনয়নপ্রাপ্ত ১৮ জন শিক্ষক হচ্ছেন- হবিগঞ্জ সদর উপজেলায় মো. আব্দুর রহমান, মো. জবেদ আলী, শায়েস্তাগঞ্জ উপজেলায় মো. আব্দুল খালেক, মহেশ্বর দাস, বানিয়াচং উপজেলায় রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য্য, মো. আমীর হোসেন মাস্টার, মাধবপুর উপজেলায় আব্দুন নূর, মো. সিরাজুল ইসলাম, নবীগঞ্জ উপজেলায় নিজামুল ইসলাম, মৌলভী মো. মহিউদ্দিন, চুনারুঘাট উপজেলায় রইছ উল্লাহ, মো. আব্দুল মতিন, বাহুবল উপজেলায় মো. আরজু মিয়া, উজ্জ্বল কুমার ভট্টাচার্য্য, লাখাই উপজেলায় সালাহ উদ্দিন আহমেদ ভূঞা, মো. আছগর আলী, আজমিরীগঞ্জ উপজেলায় আবু সালেহ শাহ, মো. আবুল খায়ের পাটোওয়ারী । প্রসঙ্গত,  তজম্মুল আলী একজন মানুষ গড়ার কারিগর। ভালোবেসে তাঁর অগণিত ছাত্র নাম রাখেন টি আলী স্যার। টি আলী স্যার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপে জন্মগ্রহন করেন। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের মত গুরু দায়িত্বও পালন করেন। ২০১৯ সালে গুণী এই শিক্ষকের নামে প্রতিষ্ঠিত হয় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা টি আলী স্যার ফাউন্ডেশন। মূলত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষকদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনটি। আদর্শবান শিক্ষক আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা শিক্ষকদের সন্ধান অথবা ব্যক্তিত্ব সম্পন্ন রুচিশীল অবসরপ্রাপ্ত শিক্ষক যাদের খোঁজ খবর অনেকে রাখেন না তাদেরকে খোঁজে কাজের স্বীকৃতি প্রদান করে।