ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে গ্রীসে গণসংবর্ধনা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০৫:৫৩ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে গ্রীসে গণসংবর্ধনা
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এম.পিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ গ্রীস শাখা। বঙ্গবন্ধুর নামে বাংলা স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমে সরকারি সফর কালে গ্রীসে তাঁর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়ে। এথেন্সের "বাংলা-গ্রীক " শিক্ষা কেন্দ্রের অডিটোরিয়াম হলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে গ্রীস আওয়ামীলীগের পক্ষ থেকে দেয়া এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মান্নান মাতব্বর । সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিনিটি ইন গ্রীসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস , সাবেক সভাপতি গোলাম মাওলা ,গ্রীস আওয়ামীলীগের সহ -সভাপতি শেখ আলামিন , বাংলা-গ্রিক স্কুলের সভাপতি দাদন মৃধা , বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক রাসেল মিয়া ,পীরগোস যুবলীগের আহ্ববায়ক শামীম ওসমান , এথেন্স মহানগর যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক ও ইউরো-বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্র ও গার্মেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান ,গ্রিস আওয়ামীলীগের সহ -সভাপতি আলমগীর হোসেন ,সহ -সভাপতি আবিদ হানজালা ,সহ -সভাপতি নান্নু খালাসী ,সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার ,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান রফিক হাওলাদার ,মহিলা সম্পাদিকা মৌসুমী পারভীন ,যুবলীগের শেখ শাহিন ,নীলা রহমান সহ আওয়ামীলীগ,যুবলীগ ,শেখ রাসেল স্মৃতি সংসদ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে বক্তাদের তুলে ধরা বিভিন্ন দাবী পূরণের আশ্বাস দিয়ে আরো মাননীয় মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতির একটি বাস্তব উদাহরণ " । মন্ত্রী আরো বলেন প্রবাসীদের কল্যানে তাঁর সরকার সব সময় বদ্ধ পরিকর। শেখ হাসিনা সরকার করোনা কালীন পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের বিদেশে কর্মস্থলে ফিরত যেতে সকল প্রকার সহযোগিতা সহ দেশে থাকা প্রবাসীদের পুনর্বাসনের যথা সময়ে সহায়ক উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসে বসবাসরত সকল প্রবাসীদের বৈধতার ক্ষেত্রে যাবতীয় সহযোগিতার জন্য গ্রিক সরকার ও স্থানীয় দূতাবাস কে অনুরোধ জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাঁর বক্তৃতায়। গ্রীস আওয়ামীলীগের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী করোনা পরিস্থিতিতেও বিভিন্ন দেশে পরিদর্শন করে প্রবাসী বাংলাদেশীদের নানা বিধ ভোগান্তি দূর করা সহ প্রবাসীদের দেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন "দেশ এগিয়ে যাওয়ার মূল স্তম্ভ রেমিট্যান্স ,প্রবাসীদের মূল্যায়নে তাঁর সরকার সব ধরণের সজাগ দৃষ্টি রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। মাননীয় মন্ত্রীর সম্মানে গ্রীস গার্মেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান ও বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা ক্রেস্ট প্রদান করেছেন ।