ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত করে-মেয়র রাবেল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫ এএম

সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত করে-মেয়র রাবেল
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টাল জি ভয়েস টুয়েন্টিফোর ডটকম ইতিমধ্যে বস্তনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গোলাপগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। গোলাপগঞ্জের উন্নয়ন, সমস্যা সম্ভাবনা যে ধারাবাহিকতায় এই নিউজ পোর্টালটি তুলে ধরছে আমি আশাকরি আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি রোববার বিকেল ৫টায় পৌর অডিটোরিয়ামে জি ভয়েস টুয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও জি ভয়েস টুয়েন্টিফোর এর নির্বাহী সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জি ভয়েস টুয়েন্টিফোর এর প্রধান সম্পাদক, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সম্পাদক ও প্রকাশক সামিল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, আজকের সিলেটের স্টাফ রিপোর্টার সৈয়দ রাসেল আহমদ, কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সালমান কাদির দিপু। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ তালুকদার, সদস্য জাবেদ আহমদ, ডেইলি ক্যাম্পাসের জেলা প্রতিনিধি ডি এইচ মান্না, আইওন টিভির গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম, জিবি বার্তা ডটকমের সহ বার্তা সম্পাদক তামিম আহমদ।