ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনের কর না দেয়ার অভিযোগ:

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩২ এএম

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনের কর না দেয়ার অভিযোগ:
ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয় গত প্রায় পাঁচ বছর আগে ম্যানচেষ্টার সিটি সেন্টার থেকে টেইমসাইড বারা কাউন্সিলে স্থানান্তরিত হয়। পরিচিত ধনাঢ্য ব্যবসায়ী ইকবাল আহমদের সিমার্ক হাউস ভাড়া নিয়ে হাইকমিশন এখন কার্যক্রম চালাচ্ছে। সেই থেকে স্থানীয় কাউন্সিলকে কর না দেয়ার অভিযোগে ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন সংবাদ শিরোনাম হয়েছে স্থানীয় ইংরেজী গণমাধ্যমে। হাইকমিশন শুরু থেকে অর্থাৎ ২০১৬ থেকে এখন পর্যন্ত কোন কাউন্সিল ট্যাক্স প্রদান করে নি। যার পরিমাণ হল এক লাখ ৫৩ হাজার ৪৬ পাউন্ড অর্থাৎ এক কোটি পঁচাত্তর লাখেরও বেশী। সেজন্য টেইমসাইড বারা কাউন্সিলের লীডার ব্রেন্ডা ওয়ারিংটন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু তিনি এ অর্থ উদ্ধারে কোন পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন নি। ওল্ডহ্যাম টাইমস এ ২৮ আগষ্ট প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে , শুধু ম্যানচেষ্টার হাইকমিশন নয়, টেইমসাইডের আরও কিছু প্রতিষ্ঠানের কর এভাবেই টেইমসাইড কাউন্সিল মওকুফ করেছে, যার পরিমান হল অর্ধ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী হাইকমিশনের কাছে পাওনা নিয়ে যদিও তিনি বলেছেন " মোট অনাদায়ী টাকার মধ্যে ১ লাখ ৫৩ হাজার পাউন্ড কাদের কাছে পাওনা, আমরা জানি এরা কারা, কোথায় থাকে, তাহলে কেনো আমরা এই টাকা উদ্ধার করতে পারছি না?" এতে ক্ষুব্ধ হয়েছেন কাউন্সিল লীডার যদিও, কিন্তু তা উদ্ধারে কোন বিকল্প আইনী পথে হাঁটেন নি তিনি। অথচ এ ধরনের টাকা প্রদানে ব্যর্থ হলে ব্রিটেনের আইন অনুযায়ী যে কাউকে কিংবা কোন প্রতিষ্ঠানকে আদালতে দাঁড় করানো যায় । এ রিপোর্ট প্রকাশিত হবার পর স্থানীয় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ নিয়ে বিরুপ মন্তব্য করেছেন এবং এটাকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে ম্যানচেষ্টারে ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার মাহমুদা খানম বলেছেন, ''মিশন কুটনৈতিক নিয়ম-নীতি মেনেই এ কর প্রদান থেকে বিরত থেকেছে। ভিয়েনা কনভেনশন ১৯৬১ ও ৬৩'র  এক অধ্যায় অনুযায়ী যে কোন দেশের কুটনৈতিক মিশন কর প্রদান করতে বাধ্য নয়। সেকারনে এ কর প্রদান করা হয় নি।'' শুধু তাই নয়, কুটনৈতিক বিধি-বিধান অনুযায়ী অন্যান্য আইনসঙ্গত সুবিধা এ দেশ থেকে তারা পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন । এখানে উল্লেখ করা যায়, বাংলাদেশী কমিউনিটিতে বিভ্রান্তি সৃষ্ঠি করার দায় নিয়ে ম্যনচেষ্টারস্থ সহকারী হাইকমিশনার আবু নাসের মোহাম্মদ আনওয়ারুল ইসলামকে জরুরী ভিত্তিতে গত মাস দুয়েক আগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেসময় সহকারী হাইকমিশনার কমিউনিটির কাউকে এমনকি তাঁর মিশনের অনেক কর্মকর্তাকেও তার চলে যাবার কথা গোপন রাখেন। আর সেকারনেই ম্যানচেষ্টারে বাংলাদেশী কমিউনিটির অনেকেই বাংলাদেশ হাইকমিশনের এ খবর প্রকাশিত হবার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।