ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

নিজ গ্রামের রাস্তায় স্টীটলাইট ও যাত্রী ছাউনীর প্রতিষ্ঠা করল প্রবাসী সংগঠন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ১০:৩০ পিএম

নিজ গ্রামের রাস্তায় স্টীটলাইট ও যাত্রী ছাউনীর প্রতিষ্ঠা করল প্রবাসী সংগঠন
একতাই শক্তি  এই শ্লোগাণ নিয়ে বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রবাসীদের  সামাজিক ও চ্যারিটেবল সংগঠন  আতুয়া-নামা বড়াইল প্রবাসী সমাজকল্যাণ পরিষদ  প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক  কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়  আতুয়া ও নামা বড়াইল গ্রামের প্রধান সড়কগুলোতে  স্টীটলাইট ও যাত্রী ছাউনী স্থাপন করা হয়েছে। ২৪ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্টীট লাইট ও যাত্রী ছাউনীর  শুভ  উদ্বোধন করা হয়। আতুয়া-নামা বড়াইল প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক আহমদ শরিফ জাহাঙ্গীরের সঞ্চালনায় গ্রামের  মুরব্বি আমির আলীর সভাপিত্বে প্রধান অতিথি  ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের (লিটন)। প্রধান অতিথি এই মহতি কাজের প্রসংশা করে বলেছেন, আতুয়া ও নামা বড়াইল গ্রামের  প্রবাসীদের সংগঠনটি  নিজ  গ্রামের রাস্তা  সোলার লাইটের মাধ্যমে আলোকউজ্জ্বল করেছেন। যা বাংলাদেশে, যে কোন অঞ্চলের জন্য  ‘গ্রাম পর্যায়ে’  একটি রোল মডেল কাজ। এছাড়াও গ্রামের লাতু-জলঢুপ সড়কে একটি যাত্রী ছাউনি তৈরী করে দিয়েছেন। যা অন্যান্যদর  জন্য  হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন  ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:আকবর আলী। তিনি  আতুয়া-নামা বড়াইল প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ভুয়সী প্রসংসা করে বলেন, সংগঠনটি  গ্রামের আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিক কাজ করছে। এবং এই সুফলও  আতুয়া ও নামা বড়াইল  গ্রামের মানুষ পাচ্ছেন. যা সত্যিকার অর্থেই প্রসংশার দাবী রাখে। আয়োজকরা বলেছেন, আতুয়া ও নামা বড়াইল এলাকা একেবারেই  ভারত সীমান্তবর্তী  হওয়াতে  সরকারি  উন্নয়নমূলক কাজ তুলনামূলকভাবে  অপ্রতুল। গ্রামের সার্বিক উন্নয়নে সমন্ধিত কাজে আমরা সাধ্যমতো কাজ করছি। সংগঠনের নেতৃবৃন্দ  সামাজিক ও জনসচেতনতামূলক কাজে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে  অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান (মুক্তা), শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুস শহিদ খান, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রতন কুমার হাওলাদার, সমাজ সেবক মো: রফিক উদ্দিন  আহমদ ও  মো: জামাল উদ্দিন এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক  মো: রাজু । এছাড়াও আরো উপস্থিত ছিলেন  রায়হান হোসেন রতন, রুমন আহমদ, মকবুল হোসেন (বাবুল) ও  জাবেল আহমদ। পরে বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আতুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদ।

নিজ গ্রামের রাস্তায় স্টীটলাইট ও যাত্রী ছাউনীর প্রতিষ্ঠা করল প্রবাসী সংগঠন

https://www.youtube.com/watch?v=ChT4DVhUxYA