ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও এডভোকেট মাওলানা রশীদ আহমদ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ০৫:০৩ এএম

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও এডভোকেট মাওলানা রশীদ আহমদ
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোলাপগঞ্জের অবসরপ্রাপ্ত বিডিআর নায়েক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ফতেহখানি জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে। পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : সফিকুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা সুরমান আলী, রফিক উদ্দিন, তেরাব আলী, গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশিষ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক মো : আলী হোসেন প্রমুখ। চিরনিদ্রায় শায়িত এডভোকেট মাওলানা রশীদ আহমদ চোখের জল আর শ্রদ্ধায় গোলাপগঞ্জবাসী শেষ বিদায় জানিয়েছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদকে। মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আসর উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ। এর আগে বিকেল ৪ টার দিকে এমসি একাডেমি মাঠে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয়। মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজে দল-মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।