ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

বড়লেখার খাসিয়া পুঞ্জিতে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২১, ০৩:২৮ পিএম

বড়লেখার খাসিয়া পুঞ্জিতে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক লিফলেট বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাত নম্বর আদিবাসী খাসি পুঞ্জিতে করোনা সচেতনতায় মাইকিং, প্রচারপত্র বিলি ও মাস্ক বিতরণ করা হয়েছে। খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জি, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠন এই প্রচারণা চালায়। দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ৭ নম্বর ও ১০ নম্বর পুঞ্জিতে প্রচারণা হয়। বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি পুঞ্জির বাসিন্দাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় বড়লেখা উপজেলা প্রশাসন ১৮টি পুঞ্জির বাসিন্দাদের করোনা সচেতনতা, টিকার নিবন্ধনসহ বিভিন্ন বিষয় সচেতন করতে আদিবাসী যুবকদের নিয়ে একটি সেচ্ছাসেবী দল গঠন করে দেয় এবং কমিটির সদস্যদের কাছে ৫টি হ্যান্ড মাইক ও সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর কমিটির সদস্যরা ৪টি দলে বিভক্ত হয়ে পুঞ্জিগুলোতে জনসচেতনতামুলক কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গেল বুধবার (৪ আগস্ট) উপজেলার বেরেঙ্গা, কুমারশাইল, পাল্লাথল, বাতামোড়ল, ৫ নম্বর, দুর্বিনটিলা, মোকামটিলা পুঞ্জিতে প্রচারণা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৭ নম্বর ও ১০ নম্বর পুঞ্জিতে জনসচেতনতার প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, প্রবীণসন সুছিয়াং, সিতেশ খংলাঃ, খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জির সদস্য, প্রিয়াঙ্কা এলগিরি, গীভমি খংলাঃ, মল্লিকা পালা, ফ্লিনা খংলাঃ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের শিশু উন্নয়ন কর্মী হেমসন ধার, রাজু খংলাঃ প্রমূখ। বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম বলেন, বড়লেখা উপজেলা কিছুসংখ্যক খাসি পুঞ্জিগুলোতে করোনার উপসর্গ দেখা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র পরামর্শে পুঞ্জিতে সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে আদিবাসী খাসি সম্প্রদায়ের শিক্ষিত যুবক-যুবতীদের নিয়ে একটি সেচ্ছাসেবী দল গঠন করি। আজ দুটি পুঞ্জিতে প্রচারণা হয়েছে। গেল বুধবারও কয়েকটি পুঞ্জিতে প্রচারণা চালানো হয়। এ কার্যক্রম চলমান থাকবে। খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জির সদস্য প্রিয়াঙ্কা এলগিরি বলেন, এই মহৎ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের মাধ্যমে খাসি পুঞ্জিগুলোতে করোনা সচেতনতা বৃদ্ধি পাবে। তাদের পাশাপাশি আমরাও মানুষকে করোনা সচেতনতা ও টিকা গ্রহণের ক্ষেত্রে উদ্ভুদ্ধ করছি। সাত নম্বর পুঞ্জির বাসিন্দা মিথিলা বারেঃ বলেন, খাসি যুব সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা করোনা সচেতনতায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন এবং সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন। টিকা গ্রহণের জন্য উৎসাহিত করছেন। এতে পুঞ্জির বাসিন্দারা করোনা বিষয়ে আতঙ্কিত না হয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।