বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র(একাংশের) সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদের মাতা আজ ১২ জুলাই সোমবার বিকাল সাড়ে ৩টায় সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি সিলেট বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের মরহুম হাজী সাদ উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল ১৩জুলাই পৌরসভাস্থ নয়াগ্রাম শাহী ঈদগাহে বাদ আছর অনুষ্ঠিত হবে।
এদিকে তার ছেলে যুক্তরাজ্যবাসী এম মাসুদ আহমেদ আজ সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা করেছেন। যুক্তরাজ্যবাসী এম মাসুদ আহমেদ তার মায়ের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
-
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
আরও পড়ুন: