ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

চুরির তকমায় কলমাকান্দা হাসপাতালে রক্তাক্ত প্রতিবন্ধী নির্বাক কিশোর

প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০১:৫৫ এএম

চুরির তকমায় কলমাকান্দা হাসপাতালে রক্তাক্ত প্রতিবন্ধী নির্বাক কিশোর
হাবলা গোবলা (স্থানীয় ভাষা) ধরনের প্রতিবন্ধীর মতো রহমত আলী (১৫)। ছয় মাস বয়সে মা-বাবাকে হারানো পর নানির কাছে থেকেই বড় হয় সে। বিভিন্ন দোকনে পানি এনে দেওয়াসহ মানুষের হুট-ফরমায়েশ পালন করে দিন যায় তার। শখের মোবাইলের পেছনের অংশ মেরামতে রহমত যান সার্ভিসিংয়ের জন্য আলমগীরের (৩২) দোকানে। সেখানে আসার পর থেকে রহমতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরেরদিন তার সন্ধান মেলে। শরীরে বিভিন্ন স্থানে নীলা ফোলা জখমসহ মাথায় ৭-৮টি সেলাই নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রহমত। দুইদিন পর তার জ্ঞান ফিরলেও সে দেখতে পারে, কিন্তু মুখে কথা বলার চেষ্টা করেও পারছে না। যার কারণে এক অমানবিক ও হৃদয় বিদারক নির্যাতনের জবানবন্দী পুলিশকে দিতে পারেনি কিশোর ছেলেটি। রোববার সকালে সরেজমিনে দেখা মেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শয্যাশায়ী রহমত আলীর। তার সেবা করছেন বৃদ্ধ নানি মজেদা বেগম। চিকিৎসকের মতে উন্নত চিকিৎসার প্রয়োজনে ভাল হাসপাতালে নেয়া প্রয়োজন। অর্থ ও লোকের অভাবে সেই ব্যবস্থা করতে পারছেন না তার নানি। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামের শাহাজাহানের ছেলে আলমগীর। পেশায় একজন মোবাইল মেকানিক। আলমগীরের একই ইউনিয়নের শ্যামপুর ব্রীজ সংলগ্ন মোবইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে। আর ভিকটিমের নানার বাড়ি একই ইউনিয়ন ও ওয়ার্ডের পাশাপাশি এলাকা নক্তিপাড়ায়। খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ জুন (বুধবার) রাত ১০টার দিকে আলমগীর তার দোকানে শক্ত বা ধারালো বস্তু দিয়ে রক্তাক্ত জখম করে সারা রাত দোকানে ফেলে রাখেন ভিকটিমকে। পরের দিন বৃহস্পতিবার উদ্ধার করে সন্ধ্যায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ এ সময়ে ভিকটিমের কোন সু-চিকিৎসার বন্দোবস্ত না করেই উল্টো রহমতের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন আলমগীর। চুরির বিষয়ে রহমতের পাড়ার মানুষসহ জানেন না কিছুই। যদি চুরি করেই থাকে তাহলে আমাদেরকে জানালো না কেন। সারা রাত রক্তাক্ত জখম করে দোকানে ফেলে রেখে রহমতের ওপর অমানবিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দেয়ায় আলমগীরে প্রতি ক্ষিপ্ত ভিকটিমের পরিবারসহ পাড়ার গ্রামবাসীদের অনেকেই। ভিকটিমের নানি মজেদা বেগম জানান, ছোট থাকতে মা মারা যাওয়ার পর দশের সাহায্য নিয়ে রহমতকে আমি বড় করেছি। এক প্রকার প্রতিবন্ধীর মতো সে। একটি শখের মোবাইল আছিল তার। সেটা নিচের পেছনের অংশ সারাতে কম্পিউটার দোকানে গিয়েছিল সন্ধ্যা ৬টার দিকে। রাত ৯টা কি ১০টার দিকে রহমতকে কোপ মেরে রক্তাক্ত জখম করে আলমগীর। এতে সে অজ্ঞান হয়ে সারা রাত পড়ে থাকে কম্পিউটারের দোকানে। পরের দিন ফোনে জানালে পাড়ার প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। জ্ঞান না ফিরলে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে ভর্তি করাই। ভিকটিমের প্রতিবেশি সম্পর্কে নানা ফজলুক হক পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আলমগীরে মোবাইলে একাধিকবার যোগাযোগ করে সংযোগ পাওয়া গেলে তিনি জানান, দোকানে আমার ভাই থাকতো বলে লাইন কেটে যায়। পুনরায় ফোন দেয়া হলে তিনি বলেন, রহমতকে আগে চিনতাম না। সে তিন কি.মি. দূর থেকে এসেছে। আমার ভাইয়ের সাথে দস্তাদস্তিতে মাথায় আঘাত পেয়ে থাকতে পারে। পরে ভাইয়ের নাম জানতে চাইলে শফিকুল বলে, এখন ঝামেলায় আছি পরে কথা বলেন সংযোগ কেটে দেন তিনি। কলমাকান্দা হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. মো. আমজাদ হোসেন জানান, গত ১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত সরবত আলীর ছেলে রহমত আলী নামে এক কিশোর ছেলেকে হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক কর্তৃক জখমের বিবরনীতে লেখা রয়েছে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত, বমিভাব ও মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। মাথায় জখমপ্রাপ্ত রোগীর বমিভাব থাকলে তাকে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করি আমরা। এ অবস্থাতেই তাকে ভর্তি নেয়া হয়। এখনো বমিভাব থাকায় শঙ্কামুক্ত নন তিনি। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রয়োজন। দু’পক্ষের অভিযোগের তদন্ত কর্মকর্তা সিধলী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল জানান, আলমগীর পক্ষের অভিযোগ ভোর ৩টার দিকে দোকানের সাটার ভেঙে চোর সন্দেহে নিজেদের রক্ষার্থে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে। এরআগে গত কয়েকদিন আগে আলমগীরের দোকানে চুরি হয়েছে। রহমতের সম্পর্কে নানা ফজলুল হকের অভিযোগ প্রাপ্তিতে হাসপাতালে গিয়ে মাথায় আঘাত প্রাপ্তের সত্যতা পেয়েছি। রহমত আরেকটু সুস্থ হলে ঘটনা জানতে তার কাছে আবার যাওয়া হবে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি হাবলা-গোবলা প্রকৃতির ও খুবই অসহায় রহমত আলীর পরিবার। দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থার নেয়ার কথা জানা তিনি।