ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়ে শ্রীলংকার পাশে দাড়িয়েছে বাংলাদেশ 

প্রকাশিত: ০৭ জুন ২০২১, ০৩:৩১ পিএম

২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়ে শ্রীলংকার পাশে দাড়িয়েছে বাংলাদেশ 

𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧 ।। বাংলা সংযোগ দেশে দেশে

[youtube]KxKE2SogHw0[/youtube] বাংলাদেশের বন্ধু রাস্ট্র  শ্রীলংকার অর্থনীতি ভালো নেই। ঋণে জর্জরিত দেশটিকে ২০২১ সালের মধ্যেই প্রায়  প্রায় ৪ বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে হবে।আর এরকম অবস্থায় বন্ধু রাস্ট্রের সাহায্য চাওয়াতে  শ্রীলংকার পাশে দাড়িয়েছে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার সংকটে ডুবতে থাকা শ্রীলংকা মুদ্রা বিনিময় ব্যবস্থার আওতায় দেশটিকে ২০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়াটি সম্পন্ন হলে, এটিই হবে বিদেশি কোনো রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ দেয়ার প্রথম গৌরবোজ্জ্বল ঘটনা। ভারত মহাসাগরে জেগে ওঠা দ্বীপরাস্ট্র শ্রীলংকার অর্থনীতি দেশটির চারদিকে বেষ্টিত দ্বীপগুলোকে কেন্দ্র করেই আবর্তিত। মৎস্য আহরোণ ও বিদেশী পর্যটকদের মাধ্যমেই অর্থনীতির চাকা ঘুরে। কিন্তু করোনার ভয়াবতায়  বিদেশি পর্যটক নেই বললেই চলে। উপরন্তু দেশটিতে রয়েছে  দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত। রয়েছে বৈদেশিক ঋণের চাপও। দেশটির ৭৩ বছরের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত এখন। আর এই ভয়াবহ মন্দা উত্তোরণে এখন রিজার্ভ বাড়ানোর নেই কোনো বিকল্প । বাংলাদেশের নিকট থেকে ডলার পেতে তাই লন্ডন আন্ত:ব্যাংক অফার্ড রেটের চেয়েও ২ শতাংশ বেশি সুদ গুণতে রাজি শ্রীলংকা সরকার। একদিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাস্ট্র।তার সাথে আছে ঋণের উচ্চসুদ। এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর সুযোগও রয়েছে বাংলাদেশের সামনে। এসব বিবেচনায়, তাই রিজার্ভ থেকে শ্রীলংকাকে দেয়া হচ্ছে ২০ কোটি মার্কিন ডলার। সরকারের সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলছেন,বর্তমান বাস্তবতা হলো, বিদেশে ডলার বা ফরেনকারেন্সি লোন রাখলে তেমন কোন লাভ হয় না। এই ক্ষেত্রে লংকান সরকারকে ডলার ঋণ দিলে ২ শতাংশ বা তারও অধিক লাভ হতে পারে। বাংলাদেশের রিজার্ভ এখন প্রায় ৪৫ বিলিয়ন ডলার। আর শ্রীলংকার রিজার্ভের পরিমাণ মাত্র সাড়ে ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি। সেখানে ২শ মিলিয়ন ডলার ঋণ  খুব  বড় একটা দায়বদ্ধতা নয় বলেও সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলেছেন। তথ্যমতে, বাংলাদেশ যত ডলার দেবে, তার সমমূল্যের শ্রীলংকান রুপি গ্যারান্টি হিসেবে জমা রাখবে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা। তাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার আশঙ্কা থাকছে না। প্রসঙ্গত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ঢাকায় আসেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এর কিছু দিন পরেই ডলার চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বন্ধু রাস্ট্রের বিপদে এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত।যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।