ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

বড়লেখার পানপুঞ্জির অবৈধ দখল উচ্ছেদ

প্রকাশিত: ০৫ জুন ২০২১, ০৩:০২ এএম

বড়লেখার পানপুঞ্জির অবৈধ দখল উচ্ছেদ
মৌলভীবাজারের বড়লেখার বনাখালাপুঞ্জির খাসিয়াদের পানজুম দখলমুক্ত করেছে প্রশাসন। ৪জুন ,শুক্রবার দুপুরে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ও সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরার নেতৃত্বে জেলা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক দখলকৃত পানজুম দখলমুক্ত করেছে। জানা গেছে, উপজেলার ছোটলেখা চা-বাগানের অর্ন্তগত বনাখালা পুঞ্জির ৩টি পানজুম ১০ লাখ টাকা চাঁদার দাবীতে ২৮ মে বোবারথল এলাকার আব্দুল বাছিত, পিচ্চি আমির, লেছই মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে দখল করে সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে। এ ঘটনায় ৩০ মে পুঞ্জির নারী মন্ত্রী (পুঞ্জি প্রধান) নরা ধার ও ছোটলেখা বাগানের প্রধান টিলা করণিক দেওয়ান মাসুদ থানায় পৃথকভাবে দুটি মামলা করেন। ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, জেলা পুলিশ ও থানা পুলিশের একটি চৌকস দল নিয়ে ছোটলেখা চা বাগানের বনাখালা পানপুঞ্জিতে তিনি অভিযান পরিচালনা করেন। খাসিয়াদের পানপুঞ্জির অবৈধ দখলদারদের সমূলে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ অভিযানে অংশ নেন। খাসিয়াদের নিরাপত্তা সুনিশ্চিত ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন সদা তৎপর। অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর জানান, ‘২৮ মে পানজুম দখলের ঘটনায় খাসিয়া ও বাগান কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা করেন। জুম দখলের মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ করে জুমের জায়গা বাগান ও খাসিয়াদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে এ জন্য নজরদারি রয়েছে। এছাড়া মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ বনাখালাপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) মামলার বাদী নরা ধার জানান, উপজেলা প্রশাসনের গতিশীল ও কার্যকর ভূমিকায় খাসিয়ারা সন্তেুাষ্ট। পানজুম দখলের ঘটনায় পুলিশ মাত্র দুইজন আসামীকে গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবী জানান।

বড়লেখার বোবারতলের বোবাকান্না যেন দেখার কেউ নেই ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=45C6iYgUfII&t=212s