ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি

অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক শোকজ

প্রকাশিত: ০৩ জুন ২০২১, ০১:১৯ এএম

অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক শোকজ
নেত্রকোণা কলমাকান্দায় গারাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজনু মিয়ার বিরুদ্ধে অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ উঠায় তাকে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ব্যতীত অন্য কোন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের বিধান নেই। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক করোনাকালীন শিক্ষার্থীদের 'বাড়ির কাজ' দেয়া ও তা আদায়ের জন্য (অ্যাসাইনমেন্ট) শিক্ষার্থীদের বিদ্যালয়ে এনে টাকা আদায় করেছেন। শিশু শ্রেণী ছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ টাকা করে দেয়ার নির্দেশনা দিয়ে অনেকের কাছ থেকে আদায়ও করেছেন। বেশ কয়েকজন অভিভাবকের চাপে এই টাকা আবার ফেরতও দিয়েছেন। এমন অভিযোগ উঠার পর কর্তৃপক্ষ তাকে শোকজ করেন। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রধানকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কোভিড-১৯ সময়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বাড়ির কাজ প্রদানে প্রণীত করোনাকালীন অন্তর্বর্তীকালীন পাঠপরিকল্পনা-২০২১ আওতায় পরীক্ষামূলক বাড়ির কাজ। ওই স্কুলের শিক্ষার্থী ৫ম শ্রেণীর শিক্ষার্থী জুই জানায়, ৫০ টাকা নিয়ে স্কুলে গিয়েছিলাম স্যারকে না পেয়ে দিতে পারিনি। একই শ্রেণীর আরেক শিক্ষার্থী আমিনুল জানায়, স্যার সিনিয়রদের ফোনে টাকা তুলতে বলেছে। তারা টাকা তুলে স্যারের বাড়িতে দিয়ে এসেছে। আমিও ৫০ টাকা দিয়েছি। আমিনুল আরো জানায়, ওই তো, বাড়ির কাজে কাগজ ও খরচ লাগবে বলেছে তাই। কতজন ছাত্র-ছাত্রী তা জানি না। তবে ক্লাস ফাইভে ৩০-৪০ জনের মতো হবে। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী পাঠান বলেন, সিনিয়র (৫ম শ্রেণি) শিক্ষার্থীদের ডেকে অন্যান্য শিক্ষার্থীদের বাড়ি থেকে ৫০ টাকা তুলে আনতে নির্দেশ দিয়েছে প্রধান শিক্ষক। এর আগে আমি কমিটিতে থাকাকালীন তিনি বই বিতরণের সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছিল। জানতে পেরে সে টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার ব্যবস্থা করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজনু মিয়া জানান, ফটোকপির জন্য ছাত্র-ছাত্রীরা নিজেরাই অর্থ তুলে দিয়েছে। আমি ফেরত দিয়ে দিয়েছি। এ বিষয়ে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন বলেন, গত মঙ্গলবার বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে তলব করেছি। আজ বুধবার (২ জুন) তিনি আমার সামনে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কাছ টাকা নেয়ার কোন নিয়ম নেই। এ ব্যাপারে স্লিপ থেকে খরচ করার নির্দেশনা দেয়া হয়েছে। এখাতে বরাদ্দ বাড়ানোর জন্য আমরা মন্ত্রণালয়ে দাবি জানিয়েছি। ওই শিক্ষককে কারণ দর্শাতেও বলা হয়েছে।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8