ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

৫০ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেল সাউতখালীর মানুষ

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ১২:৩৪ এএম

৫০ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেল সাউতখালীর মানুষ
প্রায় ৫০বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেল বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগীসহ চার গ্রামের মানুষ। জলোচ্ছাসে এখন তলিয়ে যাবে না ঘরবাড়ি, ফসলে মাঠ, পুকুর, মাছের ঘের। বলেশ্বর নদের তীর রক্ষায় দেড় কিলোমিটার রিং বেড়িবাঁধ নির্মাণের কাজ সমাপ্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সেনাবাহিনীর তত্ববধানে নির্মিত রিং বেড়িবাঁধ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান পিএসসি পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান ইমামের কাছে নির্মিত বাঁধটির সবকিছু তোলে ধরেন। এসময় বাঁধের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার, বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শহিন উপস্থিত ছিলেন। পরে তারা নির্মিত বাঁধ পরিদর্শন করেন। এর আগে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ নির্মানের জন্য ভ‚মি অধিগ্রনে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের হাতে ৪৮ লাখ ৩৭ হাজার ৩০৮ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে বাঁধসংলগ্ন এলাকার হতদরিদ্র চার শ’ মানুষকে কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনী সুত্রে জানা গেছে, সেনাবাহিনীর তত্ববধানে ২০২০ সালের ১৬ জুন সাউথখালী ইউনিয়নের ভাঙনকবলিত বগী থেকে গাবতলা পর্যন্ত ১৭ শ’ মিটার রিং বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু হয়। আট কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে প্রায় সাত মাসে কাজ সম্পন্ন করা হয়। ভাঙনের শিকার বগী গ্রামের আব্দুল আলী (৯০) ও মুক্তিযোদ্ধা রুস্তম আলী (৬৫) প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শত শত একর জমি, বলেশ্বরে গিলে খেয়েছে। প্রায় ৫০বছর ধরে আমরা এই দুর্ভোগ বয়ে আসছি। এখন সেনাবাহিনীর বেড়িভাঁদ আমরা অনেকটা রক্ষা পাবো। সাউথখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসের বলেন, সেনাবাহিনী যে রিং বাঁধ নির্মাণ করেছে সেটি অস্থায়ী হলেও বগী, গাবতলা, চালিতাবুনিয়া, উত্তর সাউথখালীসহ চারটি গ্রামের মানুষকে সামান্য ঝড়-জলোচ্ছাসে আর ডবে মরতে হবে না। এখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ণ বোর্ড জমি অধিগ্রহন করেছে। শিগগরিই স্থায়ী বাঁধের কাজ শুরু হবে। উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নবেম্বর ঘুর্ণিঝড় সিডরে শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের সম্পূর্ণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) মাধ্যমে পাউবোর ৩৫/১ পোল্ডারের ৬৩ কিলোমিটার বাঁধের টেকসই নির্মান কাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন শত কোটি টাকা ব্যয় সাপেক্ষে ২০১৬ সালের ২৬ জানুয়ারী বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করে ‘সিএইচডাব্লিউই’ নামের চায়নার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।