ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও বেনকেট এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২১, ০৯:৫৮ পিএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও বেনকেট এর  শীতবস্ত্র বিতরণ
ব্রিটেন প্রবাসীদের উদ্যোগ ও অর্থায়নে বেসরকারীভাবে প্রতিষ্ঠিত  ধাতব্য প্রতিষ্ঠান বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে হত দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা  সেবা ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ জানুয়ারি  রবিবার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ৬ শতাধিক অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (BANCAT)-এর সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যান্সারসহ অন্যান্য দূরারোগ্য রোগ নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টিসহ সমাজের সকল স্তরের মানুষের চিকিৎসা সহায়তা ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (BBCGH) যৌথভাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানদ্বয় আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। BANCAT- এর উদ্যোগে এবং BBCGH-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিয়ানীবাজার পৌর মেয়র  আব্দুস শুকুর, বিশেষ অতিথি  ছিলেন বীর মুক্তিযোদ্ধা  বাবুল আক্তার, উপজেলা প্যানেল চেয়ারম্যান  রোকশানা বেগম লিমা ও সমাজকর্মী  মজির ঊদ্দিন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন BANCAT-এর অপারেশনস ম্যানেজার মেজবাহ বিন মোশাররফ, BBCGH-এর ব্যবস্থাপক মকসুদ মোর্শেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মী এবং আইন-শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। পাশাপাশি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন BANCAT-এর প্রতিষ্ঠাতা  নাজমুস আহমেদ আলবাব, লন্ডন প্রবাসী  মাকসুদ আহমেদ খান। প্রধান অতিথি বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের স্বজন প্রবাসীদের নিঃস্বার্থ মানবিক উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। সূচনালগ্ন থেকেই এই প্রতিষ্ঠান চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান এখন বিশাল বৃক্ষের মতো। যা থেকে  উপকৃত হচ্ছে বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত, তৃণমূল জনগোষ্ঠি।  মেয়র তার বক্তব্যে- এই ধরনের একটি মহতি উদ্যোগ পরিচালনা করার জন্য বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট কে আন্তরিক ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিয়ানীবাজার উপজেলা প্যানেল চেয়ারম্যান  রোকশানা বেগম বলেন, প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বিয়ানীবাজারসহ বৃহত্তর সিলেটে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং যা স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি  বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,  সুদূর ঢাকা থেকে কষ্ট করে এসে বিয়ানীবাজারের সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন- এজন্য বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ওঅভিনন্দন জানাচ্ছি। [youtube]V1gbOYkSFQ8[/youtube]