ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

গোলাপগঞ্জের (সিলেট) ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন ৪ জন

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:০৩ পিএম

গোলাপগঞ্জের (সিলেট) ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন ৪ জন
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুন লেগে যায়। এতে মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায় মাইক্রোবাসটি। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন ৪ জন। ভোরে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি নোহা মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মাইক্রোবাস থেকে আগুনটি ছড়িয়ে পড়ে ট্রাকেও। তবে ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও মাইক্রোবাসটি ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের গোলাপগঞ্জ স্টেশনের পরিদর্শক আলাউদ্দিন মনির বলেন, ভোর ৫টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই নোহা গাড়িটি জ্বলে ভস্মীভূত হয়ে যায় এবং ট্রাকের পেছনদিকে আগুন জ্বলছিলো। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে নিহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইক্রোবাস চালক সুনাম আহমদ (২৬), নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি। এছাড়া মাইক্রোবাসের বিস্ফোরিত সিলিন্ডারের টুকরো পড়ে গিয়ে মেহেদী হাসান (৫) নামে এক শিশু মারা গেছে। সে দুর্ঘটনাস্থলের পাশের বস্তির মঞ্জু মিয়ার ছেলে। দুর্ঘটনার শব্দ শুনে সে ঘর থেকে বেরিয়ে এসেছিলো। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।