ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

দূর্গাপুরে আদিবাসীদের পাশে কম্বল নিয়ে "রক্তদানে নেত্রকোনা"

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম

দূর্গাপুরে আদিবাসীদের পাশে কম্বল নিয়ে
নেত্রকোনায় শীতে আদিবাসী সম্প্রদায়ের পাশে ২০০ অসহায় পরিবারকে কম্বল বিতরণ করেছে "রক্তদানে নেত্রকোনা" নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের স্বেচ্ছাসেবক শেখ অলি আহমেদ রনি ৫২ বাংলা টিভি কে জানান, নিজেদের ঐচ্ছিক চাঁদা,আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব, পরিচিতজনদের এবং "বিকন বাংলাদেশ" ও "রাইজ আপ" এর সহায়তায় তারা এই কাজটি সম্পন্ন করেছেন। তিনি আরো বলেন,আমরা ২০১৭ সালের পর থেকে রক্তদান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সামাজিক সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। এ বছর শীতের শুরু থেকে আমরা " বিকন-বাংলাদেশ,"সংযোগ-কানেক্টিং পিপলস" এর আর্থিক সহায়তায় এ পর্যন্ত বারহাট্টা ও কলমাকান্দা সহ ৪৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এইবার আমরা নিজেদের আর্থিক সহায়তাসহ বিকন-বাংলাদেশ ও রাইজ আপ এর সহায়তায় ২০০ পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করছি। সেচ্ছাসেবী এম.এইচ.জনি ৫২ বাংলা টিভি কে জানান, গত ৮ মাস যাবৎ করোনার শুরু থেকে আমরা বিকন-বাংলাদেশ এর সাথে তাদের সহযোগিতায় কাজ করছি।বিকন-বাংলাদেশের ফাউন্ডার জনাব আশফাক কবিরের উৎসাহে আমরা এই যৌথ প্রজেক্টটি করার অনুপ্রেরণা পাই। এর পূর্বে আমরা গ্রামে গ্রামে গিয়ে হত দরিদ্রদের তালিকা সংগ্রহ করি তাদের নিজেদের না জানিয়ে। স্থানীয় শান্তা হাজং(৪০) ৫২ বাংলা টিভি কে বলেন এই শীতে আমাদের পাহাড়ি সীমান্ত এলাকায় প্রচুর উত্তরের হাওয়া আসে এতে প্রচুর ঠান্ডা লাগে তাই এই কম্বল পাওয়ায় আমরা অনেক খুশি।