ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:২০ এএম

আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ ডিসেম্বর  রোববার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শোয়াইব জিবরান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. সুলতানা জেসমিন, আম্বিয়া কেজি স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি মো. মুজিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো. সালাহ উদ্দীন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন আম্বিয়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মমতা রানী সিনহা। অনুষ্ঠানের শুরুতে ফুল ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করেন স্কুলের শিক্ষকরা। কমলগঞ্জ উপজেলা সদরে আম্বিয়া কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের যাত্রা ও ফলাফল উপস্থাপন করেন অধ্যক্ষ মমতা রানী সিনহা। সবশেষে স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।