ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

জরাজীর্ণ চেহারা পাল্টিয়ে অভিজাতে রূপ নিচ্ছে জিন্দাবাজার

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৯:০২ পিএম

জরাজীর্ণ চেহারা পাল্টিয়ে অভিজাতে রূপ নিচ্ছে জিন্দাবাজার
সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বলা হয় জিন্দাবাজার এলাকাকে। জিন্দাবাজারকে ঘিরে নগরীর বন্দরবাজার ও চৌহাট্টা এলাকা সবসময়ই ব্যস্ত থাকে। এই ব্যস্ততম এলাকাকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এই পরিকল্পনায় জরাজীর্ণ চেহারা বদলে ক্রমেই অভিজাত এলাকার রূপ পাচ্ছে জিন্দাবাজার। জানা গেছে, নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারকে ঘিরে সিসিকের বিশেষ পরিকল্পনা রয়েছে। সিলেটের সবচেয়ে বেশি সংখ্যক হোটেল, রেস্টুরেন্ট ও বিপণি বিতান এ এলাকাতেই রয়েছে। পর্যটন নগরীর সিলেটে তাই জিন্দাবাজারেই সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা থাকে। ফলে এ এলাকার দিকে বাড়তি নজর রয়েছে সিসিকের। সিসিক সূত্র জানিয়েছে, জিন্দাবাজারকেন্দ্রিক বিশেষ পরিকল্পনার আওতায় এ এলাকাকে তারের জঞ্জাল থেকে মুক্ত করা হয়েছে। বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোনসহ সব ধরনের ক্যাবল নেওয়া হয়েছে মাটির নিচে। সম্প্রসারণ করা হয়েছে এসব এলাকার সড়কও। সড়কের মধ্যখানে ডিভাইডার নির্মাণ করে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা হয়েছে। ডিভাইডারে দৃষ্টিনন্দন গ্রিল বসিয়ে বেষ্টনী তৈরি করছে সিসিক। পুরো এলাকার সড়কে গ্রিল না বসিয়ে শোভাবর্ধক বৃক্ষচারা লাগানোর পরিকল্পনাও আছে। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সড়কের ডিভাইডারে দৃষ্টিনন্দন কারুকাজ করা গ্রিল বসানো হচ্ছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘জিন্দাবাজার হচ্ছে সিলেট মহানগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা। পর্যটকদের আনাগোনাও এ এলাকায় বসচেয়ে বেশি। জিন্দাবাজারের সৌন্দর্য বর্ধনে বিশেষ গুরুত্ব দিচ্ছি আমরা।’ সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বলা হয় জিন্দাবাজার এলাকাকে। জিন্দাবাজারকে ঘিরে নগরীর বন্দরবাজার ও চৌহাট্টা এলাকা সবসময়ই ব্যস্ত থাকে। এই ব্যস্ততম এলাকাকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এই পরিকল্পনায় জরাজীর্ণ চেহারা বদলে ক্রমেই অভিজাত এলাকার রূপ পাচ্ছে জিন্দাবাজার। জানা গেছে, নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারকে ঘিরে সিসিকের বিশেষ পরিকল্পনা রয়েছে। সিলেটের সবচেয়ে বেশি সংখ্যক হোটেল, রেস্টুরেন্ট ও বিপণিবিতান এ এলাকাতেই রয়েছে। পর্যটন নগরীর সিলেটে তাই জিন্দাবাজারেই সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা থাকে। ফলে এ এলাকার দিকে বাড়তি নজর রয়েছে সিসিকের। সিসিক সূত্র জানিয়েছে, জিন্দাবাজার কেন্দ্রিক বিশেষ পরিকল্পনার আওতায় এ এলাকাকে তারের জঞ্জাল থেকে মুক্ত করা হয়েছে। মাটির উপরস্থ বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোনসহ সব ধরনের ক্যাবল নেওয়া হয়েছে মাটির নিচে। তারের প্যাঁচে আটকা থাকা জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার এলাকায় তাই এসেছে অন্যরকম এক আবহ। এছাড়া সম্প্রসারণ করা হয়েছে এসব এলাকার সড়কও। আগে সড়ক ছিল সংকোচিত, মধ্যখানে ছিল না কোনোও ডিভাইডার। এখন সড়ক সম্প্রসারণ শেষে ডিভাইডার নির্মাণ করে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা হয়েছে। তবে ডিভাইডারে এতো দিন কোনো বেষ্টনি ছিল না। ফলে সাধারণ মানুষ সড়কের মধ্য দিয়ে এইসব ডিভাইডার ডিঙিয়ে পারাপার হতেন। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। এই পরিস্থিতিতে সড়কের ডিভাইডারে দৃষ্টিনন্দন গ্রিল বসিয়ে বেষ্টনি তৈরি করছে সিসিক। সরেজমিনে দেখা গেছে, নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে গ্রিল বসানোর কাজ শুরু হয়েছে। কারুকাজ করা কালো-সোনালি রঙের গ্রিল এ এলাকার সৌন্দর্যকে বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আপাতত পুরো এলাকায় গ্রিল না বসিয়ে কিছু এলাকায় বসানো হচ্ছে। এতে সৌন্দর্য কতোটুকু বাড়ে, তা পর্যবেক্ষণ করে চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার পর্যন্ত গ্রিল বসানো হবে কী-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সিসিক। পুরো এলাকার সড়কে গ্রিল না বসিয়ে শোভাবর্ধক বৃক্ষচারা লাগানোর পরিকল্পনাও তাদের আছে। এছাড়া এসব এলাকার ফুটপাতে ফুলের টবও বসাতে চায় সিসিক। এ প্রসঙ্গে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘জিন্দাবাজারকে কেন্দ্র করে পরিকল্পনার আওতায় সড়কের ডিভাইডারে দৃষ্টিনন্দন কারুকাজ করা গ্রিল বসানো হচ্ছে। আপাতত কিছু এলাকায় এটি বসিয়ে পর্যবেক্ষণ করবো আমরা। যদি সবার দৃষ্টি কাড়ে, সৌন্দর্য বাড়ায়, তবে বাকি এলাকায়ও এ গ্রিল বসানো হবে। এছাড়া জিন্দাবাজার ও আশপাশের এলাকার সড়কের ফুটপাতে নির্মল পরিবেশ আনতে ফুলের টব বসানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘জিন্দাবাজার হচ্ছে সিলেট মহানগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা। এখানকার বাসিন্দারা যেমন, তেমনি বাইরে থেকে আসা দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনাও এ এলাকায় সবচেয়ে বেশি। ফলে জিন্দাবাজারের সৌন্দর্য বর্ধনে বিশেষ গুরুত্ব দিচ্ছি আমরা।’