ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

শেখ রাসেল-১ রকেট’র সফল উড্ডয়ন

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০৫:৪২ এএম

শেখ রাসেল-১ রকেট’র সফল উড্ডয়ন
বাগেরহাট জেলার, চিতলমারীর ব্যাতিক্রমী সংগঠন চিতলমারী সায়েন্স ক্লাব এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শেখ রাসেল-১ রকেট’র উড্ডয়ন করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সবুজ চত্বর থেকে এ রকেট উড্ডয়ন করা হয়। এ সময় সংগঠনের ৫৫ জন কোমলমতি শিক্ষার্থী সদস্য তাদের নিজস্ব তৈরী রকেটসহ বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে। আয়োজকরা জানিয়েছেন তাদের উড্ডয়ন সফল হয়েছে। চিতলমারী সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা আমিরুল আজিম বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অন্তরা আক্তার তাবাচ্ছুম ইসলাম, পারমিতা ও পরাগসহ ক্লাবের একটি দল এক সপ্তাহ বসে এ রকেট তৈরি করেছেন। এটি তৈরি করতে প্লাষ্টিকের বোতল, কাগজ, মিথানল ও ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘শেখ রাসেল-১ রকেট’। সোবমার এর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় শিক্ষার্থীরা সফল হয়েছেন। এটি উপরে ২০০ ও সমান্তরলে ৩৫০ ফিট উড়তে সক্ষম। চিতলমারী সায়েন্স ক্লাবের পরিচালক শেখ কালিমুল্লাহ আসাদ বলেন, বিভিন্ন স্কুলের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক এ সংগঠনের মাধ্যমে আমরা তাদের বৈজ্ঞানিক চিন্তা-ভাবনা এবং ক্ষুদ্র জ্ঞানকে বিকশিত করার প্রয়াস চালাচ্ছি। ২০২০ সালের ৪২তম জাতীয় বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপ থেকে চিতলমারী সায়েন্স ক্লাব প্রথম স্থান অর্জন করে। এর আগেও চিতলমারী সায়েন্স ক্লাবের সদস্যদের তৈরী বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যন্ত্রপাতি পুরষ্কার লাভ করেছে। এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ প্রয়াস ভাল। আমি আশাকরি ভবিষ্যতে তারা দেশী প্রযুক্তি ব্যবহার করে আরও নতুন কিছু আবিস্কার করবে