ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

উদীচীর সমাবেশে বোমা হামলার ১৫ বছর, ৫ মিনিটের জন্য 'স্তব্ধ নেত্রকোনা' পালন

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০৫:২৫ এএম

উদীচীর সমাবেশে বোমা হামলার ১৫ বছর, ৫ মিনিটের জন্য 'স্তব্ধ নেত্রকোনা' পালন
নেত্রকোনার উদীচীতে বোমা হামলার ট্র্যাজেডিতে ৫ মিনিটের জন্য স্তব্ধ নেত্রকোনা পালিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের নিহতের স্মরণে নেত্রকোনা শহরে একযোগে ৫ মিনিটের জন্য নিরবতার মাধ্যমে স্তব্ধ নেত্রকোনা পালন করা হয়। এসময় সড়কে সকল চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে ওই কর্মসূচীতে উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে সকালে সাড়ে ৯টায় নিহতের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে শোকর‌্যালি করে শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। ২০০৫ সনের এই দিনে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, ভিক্ষুক, পথচারী ও আত্মঘাতী কিশোরসহ মোট আট জন নিহত হন। আহত হয়েছিলেন ৯২ জনের মতো। অনেকের শরীরে এখনো রয়ে গেছে বোমার স্পিন্টার। এরপর থেকে ১৫ বছর যাবত প্রতি বছর নেত্রকোনাবাসী দিবসটিকে ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন। অন্যান্য বছরের ন্যায় দিনব্যাপী দিবসটিতে প্রতিবাদী মিছিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও এবার করোনা কালে সবকিছু সীমিত করা হয়েছে।