ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

নিরাপদ সড়ক চাই'র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:২০ পিএম

নিরাপদ সড়ক চাই'র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
নিরাপদ সড়ক চাই'র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের উদ্যোগে জুম ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১লা ডিসেম্বর ইংল্যান্ডের সময় বিকেল ২ঘটিকায় 'নিরাপদ সড়ক চাই,র ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনায় সভা সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম নিরাপদ সড়ক চাই এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়েছেন। হাই কমিশনার বলেন, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা যাকে নিয়ে আমরা গর্ব করি তিনি হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলনে কাজ করছেন এবং আশা করেন ভবিষ্যতও সরকারের সাথে সমন্বয় রেখে কার্যক্রম চালিয়ে যাবেন। নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, চেষ্টা করব নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন প্রশিক্ষণ মূলক কার্যক্রমের জন্য বৈদেশিক কোন অর্থ সাহায্য পাওয়া যায় কিনা। ।জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যেতে পারে বলেও মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন বলেন, স্বাধীনতার ৫০ বছর আমরা পূর্ণ করতে যাব, এই ৫০ বছরে নিরাপদ সড়ক চাই ২৭ বছর পূর্ণ হলো। ২৫ বছর আমরা পাকিস্তানের যাঁতাকলে ছিলাম। নয় মাস যুদ্ধ করে ২৫ বছরের কষ্ট থেকে আমরা বেঁচে গিয়েছি। কিন্তু ২৭ বছরে এখনো আমরা সড়কে দুর্ঘটনামুক্ত করতে পারলাম না।ইলিয়াস কাঞ্চন প্রশ্ন রেখে বলেন স্বাধীনতা যুদ্ধ কি আমাদের জন্য কঠিন, নাকি সড়কে দুর্ঘটনা মুক্ত করা কঠিন?বাধাটা কোথায়, কেন সড়ককে নিরাপদ করতে পারছিনা? জনাব ইলিয়াস কাঞ্চন বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ককে নিরাপদ করতে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে আমরা সবাই যেনো একতাবদ্ধ হয়ে সরকারের নিকট দাবী অব্যাহত রাখতে পারি সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহ্বান জানান। বিশেষ অতিথি প্রবীণ রাজনীতিবিদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন জনাব ইলিয়াস কাঞ্চন সড়ককে নিরাপদ করার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি বলেন,পলিটিক্স কার জন্য? মানুষের জন্য, মানুষের জীবন না থাকলে পলিটিক্স কার জন্য।আমরা যদি ইলিয়াস কাঞ্চনের সাথে একাত্ম হয়ে কাজ করি তাহলে সড়ক সমস্যার অনেক সমাধান সম্ভব। বিশেষ অতিথি লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন জনাব ইলিয়াস কাঞ্চন কে ধন্যবাদ জানিয়ে বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ফসল আজকের সড়ক আইন। তিনি বলেন এই আইনের যথাযথ প্রয়োগ যাতে হয় সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক সংগঠক নঈম উদ্দিন রিয়াজ বলেন, সড়ক ব্যবহারে আমাদেরকে আরো সচেতন হতে হবে। নিরাপদ সড়ক চাই এর সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে জনাব নইমুদ্দিন রিয়াজ অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সেন্টার ইউকের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মহিব বলেন, দীর্ঘ ২৭ বছর কাঞ্চন সাহেব সড়ক নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আশা করি এই আন্দোলন অব্যাহত রাখবেন যতদিন প্রয়োজন থাকবে এবং তার কার্যক্রমে আমাদের অবশ্যই সহযোগিতা থাকবে। বিশেষ অতিথি নিসচা যুক্তরাজ্যের উপদেষ্টা,যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংশ্লিষ্ট সবাই যেভাবে দেশ ও সাধারণ মানুষের জন্য কাজ করছেন আমি সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং আশা করি জনাব ইলিয়াস কাঞ্চন এই মহৎ কাজ অব্যাহত রাখবেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী নিসচা ইউকের সাবেক উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী বলেন, নিরাপদ সড়ক চাই দেশের মানুষকে সঠিকভাবে সড়ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে এবং আগামীতে এই কার্যক্রম অব্যাহত রাখবে। এসএসবিএ'র চেয়ারম্যান ও মরহুম 'পীর হাবিবুর রহমান ফাউন্ডেশন' ইউকের সভাপতি আজিজ চৌধুরী ইলিয়াস কাঞ্চনের কাজের প্রশংসা করতে গিয়ে বলেন, তিনি তাঁর কাজের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের সর্ব শ্রেণীর মানুষের মনে স্থান করে নিয়েছেন। সভায় আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, জামাল আহমেদ খান,মুন কুরেশি, ইসলাম উদ্দিন , চৌধুরী,সেলিনা আক্তার জোসনা, আনসার আলী, সোহেল আহমেদ, নুরুল হক, তায়েফ সরোয়ার, , মোহাম্মদ আলী, আনসার মিয়া, আশিক বক্স, সালেহ আহমদ, হাসান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি