ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

শপথ নিলেন কুলাউড়া ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটি

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১২:১৮ এএম

শপথ নিলেন কুলাউড়া ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটি
মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সিপার আহমেদ এর পরিচালনায় শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী নব-নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিকার বিষয়ক কর্মশালা করার এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যবসায়ীদের নো মাস্ক, নো সার্ভিস নিশ্চিত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক এম আতিকুর রহমান আখই এবং সমিতির বিদায়ী সহ-সম্পাদক আব্দুল মোহিত বাবলু। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সিরাজ, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য হাজী মো. চেরাগ আলী ও হাজী বদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান নব-নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ সমিতির ৩৫ পদের মধ্যে সহ-সভাপতি রফিক মিয়া ফাতু ও মাও. আব্দুল ওয়াহিদ, সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম জায়েদ ও মো. ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল ও নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক পদে সুফিয়া রহমান ইতি এবং ১নং ওয়ার্ড সম্পাদক পদে নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন ও আবু সাঈদ, ২নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ এবং সদস্য পদে শেখ মো. সুমন ও মারুফ আহমদ জালাল, ৩নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব এবং সদস্য পদে কামাল আহমদ ও কাওছার আহমদ চৌধুরী সাব্বির, ৪নং ওয়ার্ড সম্পাদক গৌছ মিয়া, সদস্য আব্দুল মান্নান ও হায়দর আলী, ৫নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মোহিত, সদস্য আবুল কালাম রাসেল ও এনামুল হক এনাম, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লা আল মনি, সদস্য নজরুল ইসলাম সোনা ও ইকবাল আহমদ দিপু, ৭নং ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল এবং সদস্য পদে জুনেদ আহমদ ও শাহজাহান কবির এবং ৮নং ওয়ার্ড সম্পাদক রাজু আহমদ দুলাল, সদস্য নাজিম বকস ও মো. মোস্তফাকে শপথ বাক্য পাঠ করান।