ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

সচেতন যুবকের হস্তক্ষেপে বেঁচে গেল অজগর

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৪:২০ এএম

সচেতন যুবকের হস্তক্ষেপে বেঁচে গেল অজগর
বাগেরহাট জেলার, শরণখোলায় ধানক্ষেত থেকে অজগরটি ধরে গ্রামবাসী। পরে পিটিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। ঠিক সেই মুহূর্তে রাসেল শরীফ নামের পরিবেশ সচেতন এক যুবক হাজির হন ঘটনাস্থলে। তার বাধার মুখে বেঁচে যায় সাপটি। পরে তিনি আট ফুট লম্বা অজগরটি একটি বস্তায় ভরে নিজের জিম্মায় নিয়ে ওয়াইল্ড টিমের কর্মীদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০নভেম্বর) বিকেল তিনটার দিকে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামে। সাপটি বিকেল পাঁচটার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, চালরায়েন্দা গ্রামের আ. হক মুন্সীর ধানক্ষেত থেকে গ্রামবাসী অজগরটি ধরে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সময় সচেতন যুবক রাসেল শরীফ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপটি উদ্ধার করেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান  জানান, আট ফুট লম্বা এবং ১২কেজি ওজনের অজগরটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।