ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

রাস পূজায় অংশ নিতে দুবলার চরের পথে তীর্থযাত্রী

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০৫:০৯ এএম

রাস পূজায় অংশ নিতে দুবলার চরের পথে তীর্থযাত্রী
সনাতন (হিন্দু) ধর্মের দেবতা নীল কমল ও গঙ্গা দেবীর উদ্দেশ্যে পূজা দিতে পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তীর্থযাত্রী ও সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীরা। দূবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যস্নানে পাপ মোচনের আশায় প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে এ রাস পূজাকে কেন্দ্র করে হাজার হাজার তীর্থযাত্রী, হিন্দু ধর্মাবলম্বী ও দেশি-বিদেশী পর্যাটকদের আগমন ঘটে দুবলার আলোকোলে। এসময় পূজার-অর্চনার পাশাপাশি এ উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়। আর এ মেলাই মূলত রাস মেলা হিসাবে পরিচিত। তবে করোনা পরিস্থিতির কারণে এবার দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহি রাস উৎসব বা মেলা অনুষ্ঠিত হচ্ছে না। শুধুমাত্র সনাতন (হিন্দু) ধমবলম্বীদের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাস পূজা ও সোমবার (৩০ নভেম্বর) সকালে পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস পূজা। গেল বছর (২০১৯) সালে ঘূর্ণিঝড় বুলবুলে কারণে রাস পূজা ও পূন্যস্নান উপলক্ষে রাস মেলা বন্ধ ছিলো। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, করোনা স্বাস্থ্য বিধি মেনে শর্ত সাপেক্ষে শুধু সনাতন ধর্মালম্বীদের পূজা ও পূন্যস্নানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। করোনা সংক্রমণ এরাতে সুন্দরবনে প্রবেশ থেকে শুরু করে সার্বক্ষনিক মাস্ক ব্যবহার করতে হবে ভক্ত বৃন্দের। রাসপূজা গামী সকল জলযানে এবং পূজা স্থলে পর্যাপ্ত পরিমান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ) রাখতে হবে। রাস পূজার জন্য প্রবেশের অনুমতিপ্রাপ্ত সকলকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশ নিশ্চিত করতে বন বিভাগ ও আইনশৃংখলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করবেন। কোন ট্রলার বা লঞ্চে ৫০ জনের বেশি যাত্রী বহন করা যাবে না। এবারের রাস পূজায় আইন শৃংখলা রক্ষার্থে বনরক্ষীদের পাশাপাশি র‌্যাব-৬ খুলনা, কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটও নিয়োজিত থাকবেন। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, এবারের রাস পূজায় প্রবেশের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হচ্ছে, বুড়িগোয়ালিনি, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী অতপর দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়–য়া, শিবসা নদী মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী-চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর। বগী-বলেশ্বর-সুপতি কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর। উল্লেখ্য, দুবলার চরের ঐতিহাসিক এই রাসমেলার ইতিহাস বেশ পুরনো। প্রচলিত লোককথা অনুযায়ী, ঠাকুর হরিচাঁদের অনুসারী হরিভজন নামের হিন্দু সাধু এ মেলার প্রচলন করেছিলেন। প্রায় দুই যুগ ধরে তিনি সুন্দরবনে বিভিন্ন গাছের ফলমূল খেয়ে অলৌকিক জীবন-যাপন করতেন। অনেকের আবার বিশ^াস, শ্রীকৃষ্ণ শত বছর আগের কোনো এক পূর্ণিমা রাতে পাপমোচন ও পুণ্যলাভের উদ্দেশ্যে স্বপ্নে গঙ্গাস্নান করেন। সেই থেকে শুরু হয় রাসমেলা। কারও কারও মতে, শারদীয় দূর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে রাসনৃত্যে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। এ উপলক্ষেই দুবলার চরে রাসমেলা হয়ে থাকে। তবে স্থানীয় লোকালয়ে এই মেলা নীল কমল নামে পরিচিত। এ মেলায় সনাতন ধর্মালম্বীরা তাদের দেবতা নীল কমল ও গঙ্গা দেবীর উদ্দেশ্যে পূজা দেন। আলোরকোল, নারকেল বাড়ীয়া, মাঝের কেল্লা, শেলা ও মেহেরআলীর চর নিয়ে মূলত দুবলার চর। শীত মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে জেলেরা এ চর গুলোতে শুটকি প্রক্রিয়ার কাজ করে থাকে। দুবলারচরের যে স্থানে মেলাটি হয়, তার নাম আলোরকোল। এ মেলাকে কেন্দ্র করে অনেকই অস্থায়ী দোকানপাট বসার পাশাপাশি বাউল, কবিগান, কীর্ত্তন, জারি ও গাজিরগানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাস পূর্ণিমায় সারা রাত অনুষ্ঠান দেখার পরে ভোরে প্রথম জোয়ারে সবাই পূর্ণস্নান করতে সমুদ্রের পাড়ে আসেন। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা পূর্ণিমায় সাগরের জোয়ারের নোনাজলে পূন্যস্নানে মধ্যদিয়ে পাপমোচন এবং মনস্কামনা পূর্ণের আশায় মন্ত্র উচ্চারণ করে ফুল, মিষ্টি, ফলমূল ও জীবজন্তু উৎসর্গ করা হয়।