ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

নেত্রকোণায় অস্ত্র সহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০৫:০৫ এএম

নেত্রকোণায় অস্ত্র সহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার
অস্ত্র ও গুলি সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। নেত্রকানার দুর্গাপুর উপজেলায় অভিযানাচালিয়ে মো. সোহেল মীরকে (২৮) গ্রেফতার করা হয়। আজ শুক্রবার রাতে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃত সোহেল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জঙ্গলপাশা গ্রামের সোনা মীরের ছেলে। র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার কলেজ মোড় সংলগ্ন রহমতউল্লাহ খান মনিরের বন্ধ কনফেকশনারী দোকানে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের একটি টহল দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব ধাওয়া করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. সোহেল মীরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৪৭০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহেল জানায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতার সোহেল মীরের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।