ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

নেত্রকোণায় ব্যবসায়িদের মৌন বিক্ষোভ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ০১:০৬ এএম

নেত্রকোণায় ব্যবসায়িদের মৌন বিক্ষোভ
নেত্রকোণার দুগার্পুরে সরকারী নির্দেশনা উপেক্ষা করেই প্রতিনিয়ত ভিজাবালু পরিবহন করায় পৌরশহরের প্রায় রাস্তা গুলো কাঁদা ও মরণ ফাঁদে পরিনত হয়েছে। এ সমস্যা নিরসনে স্থানীয় সাংবাদিকগন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীগন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ব্যবসায়ীগন এ সমস্যার সমাধানে মৌন বিক্ষোভ  করেন। বিক্ষোভে অংশ নেয়া স্থানীয় ব্যবসায়ীরা " ৫২ বাংলা টিভি" কে বলেন, ইজারাকৃত বালু মহাল থেকে প্রতিদিন হাজার হাজার ট্রাক, লরি ও ড্রামট্রাক দিয়ে ভিজাবালু পরিবহন করায় শহরের গুরুত্বপুর্ন রাস্তা গুলোর বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পথচারী ও ছোট যানবাহন চলাচলে দেখা দিয়েছে মারাত্মক হুমকী। দিনভর যান চলাচলের কারনে শত শত ট্রাক রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় জ্যামের কবলে পড়ে প্রায়ই রোগী বহনকারী এম্বুল্যান্স রোগী নিয়ে ফেরত আসতেও দেখা গেছে। স্থানীয় প্রেসক্লাব মোড়, উকিলপাড়া, উপজেলা রোড, হাসপাতাল রোড, কালীবাড়ী মোড় ও তেরীবাজার সড়কের প্রায় ব্যবসা প্রতিষ্ঠানেই বেচা-কেনা কমে গেছে। দুগার্পুর পৌর শহর রক্ষার্থে অপরিকল্পিত বালু উত্তোলন ও ভিজাবালু পরিবহন বন্ধসহ বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও জনতা উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা খানম এর সাথে দেখা করলে, ইজারাকৃত ঘাট থেকে ভিজাবালু পরিবহন সম্পুর্ন বে-আইনী উল্লেখ করে উপজেলা প্রশাসন থেকে বারং বার নিষেধ করা সত্বেও কেউ তা আমলে নিচ্ছেনা বলে স্থানীয় সাংবাদিকদের জানান তিনি। তিনি আরো বলেন, আগামী তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।