ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

সিলেট নগরীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ০৪:১৪ এএম

সিলেট নগরীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে ভোট ডাকাতি, বাসে অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী সরকারের অধীনে দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। তারপরও দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি বিভিন্ন উপ-নির্বাচনে অংশ গ্রহণ করছে। সেসব উপ-নির্বাচন সমূহেও সরকার ভোট ডাকাতি অব্যাহত রেখেছে। সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয় নাই, ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়ে পুনরায় আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। সেই বাস পুড়ানোর মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে। এর মাধ্যমে সরকার উপ-নির্বাচনগুলো থেকেও বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার নীল নকশা বাস্তবায়নের পথে এগুচ্ছে। ইতিহাস সাক্ষী আগুন সন্ত্রাসের সাথে আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে, বিএনপির নাই। এসব উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সমূহ প্রত্যাহার করতে হবে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যোগাযোগ সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি ও যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম প্রমুখ। স্বেচ্ছাসেবক দল নেতা দিলোয়ার হোসেন পবিত্র কুরআন তেলাওয়াত করেন।