ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু

কলমাকান্দায় কৃষি অফিসে জনবল সংকট, সেবা ব্যহত

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ০৪:২৮ এএম

কলমাকান্দায় কৃষি অফিসে জনবল সংকট, সেবা ব্যহত
নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা কৃষি অফিসে জনবল সংকট থাকায় দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসে জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও দৃশ্যমান কোন উদ্যোগ নেয়া হয়নি বলে জানা গেছে । স্থানীয় ও কৃষি অফিস সুত্রে  জানা গেছে, জেলার কৃষি প্রধান উপজেলা কলমাকান্দা । এ উপজেলায় আবাদি জমি হচ্ছে ৩১ হাজার ২৬৯ হেক্টর। কৃষি পরিবারের সংখ্যা ৪৫ হাজার ১৬০ জন।  উপজেলার ৮ টি ইউনিয়নে কৃষি সেবা নিশ্চিত করার লক্ষে ২৪টি ব্লক রয়েছে। এ উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত  উপজেলা কৃষি অফিসার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষিসম্প্রসারণ অফিসার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ২৪জনসহ ৪০ জন কর্মরত থাকার কথা কিন্তু তার বিপরীতে ১৬ জন কর্মরত আছেন। এ উপজেলায় কৃষিতে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও  জনবল সংকট থাকার কারণে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হওয়ায় দিন দিন কৃষি কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। কৃষি অফিসার ও মাঠ কর্মীদের সহযোগিতা না পেয়ে ফসলের সঠিক পরিচর্যা করতে পারছেন না। উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের কৃষক রজব আলী ৫২ বাংলাটিভি কে জানান, আমাদের ইউনিয়নের ওয়ার্ডে  দায়িত্বে থাকা কোন মাঠ কর্মী আসেননি। এমনকি অফিসে গিয়েও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাওয়া যায় না। তবে শুনেছি তাদের জনবল সংকট রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , কলমাকান্দা উপজেলা কৃষি অফিসের অধীনে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত পদ শূন্য রয়েছে তা হলো -  উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার একজন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দুইজন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার একজন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ১৫ জন, উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক একজন, পি পি এম দুইজন, স্প্রেয়ার মেকানিক একজন, নিরাপত্তা প্রহরী একজনসহ ২৪ টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলায়  উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত ৯ জনের মধ্যে মো. ফরিদ হোসেন প্রেষণে গাজীপুর মৌচাকের হর্টিকালচার সেন্টারে কর্মরত আছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করে  ৫২ বাংলাটিভি কে বলেন , জনবল সংকট থাকার কারণে কাজ করতে খুবই হিমশিম খেতে হচ্ছে । আরো কিছু লোকবল পেলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতি মাসেই শূন্য পদের প্রতিবেদন পাঠানো হয়। এবিষয়ে নেত্রকোণার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে কলমাকান্দা উপজেলা কৃষি অফিসে শূন্য পদের কারণে কৃষি সেবা ব্যহত হচ্ছে বলে সত্যতা নিশ্চিত করে তিনি ৫২ বাংলাটিভিকে বলেন , 'শূন্য পদ পূরণ করার আমার কোন এখতিয়ার নেই। তবে ইতিমধ্যেই আমরা শূন্যপদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেধ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছি। তারা যদি পদায়ন করেন তাহলে আমরা পদায়ন করতে পারবো। তা না হলে সম্ভব হবে না।'