ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

চট্রগ্রাম কুয়াইশ ভরাপুকুরের আলোচিত মোর্শেদ হোসেন অবশেষে গ্রেফতার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ০২:৪৮ এএম

চট্রগ্রাম কুয়াইশ ভরাপুকুরের আলোচিত মোর্শেদ হোসেন অবশেষে গ্রেফতার
চট্রগ্রামের শহরের  কাছের থানা হাটহাজারীর নজু মিয়াহাট এলাকায় স্বর্নের দোকান ডাকাতি মামলার আসামী ও বহুল আলোচিত আব্দুর রহিম আব্দুয়া হত্যা মামলার আসামি কুয়াইশ ভরাপুকুর এলাকার মোর্শেদ হোসেন এতদিন ধরে নিজেকে শিক্ষানুরাগী হিসেবে প্রচার করে আসছেন | গ্রামের পাশেই উত্তর বুড়িশ্চর টেন্ডল এর ঘাটা এলাকায় চট্রগ্রাম লিজেন্ড স্কুল  নামে একটা শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেন তিনি | এর বাইরে বলতে গেলে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানও  তার নেই | এসব করেই মোর্শেদ তার গ্রামের বাড়ি হাটহাজারীর ভরাপুকুর এলাকায় নির্মাণ করেন চারতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি | চলাফেরাও করেন কোটি টাকা দামের গাড়িতে | চট্রগ্রাম শহরে নামে বেনামে রয়েছে তার অনেক প্লট , ফ্ল্যাট,স্থাবর ও অস্থাবর সম্পত্তি | পুলিশ সূত্রে জানা যায়,মোর্শেদ মূলত একজন সোনা চোরাচালানকারী | সোনা চোরাচালানের অভিযোগে ২০১৯ সালের ১৩ ই জুলাই ঢাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়েছে । উক্ত মামলায় তিনি পলাতক ছিলেন। পুলিশ সূত্রে আরও জানা যায় যে , মামলা দায়ের এর আগে তিনি ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত এই এক বছরে তিনি অন্তত ১৮ বার দুবাই আসা যাওয়া করেন | মামলা থাকার কারণে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ মোর্শেদকে গ্রেফতার করেন | আজ সোমবার তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয় | পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মোর্শেদকে আদালতে পাঠানো হয়েছে বলে পতেঙ্গা থানায় এস আই মহিউদ্দিন রাজু নিশ্চিত করেন। পুলিশ আরও জানায় যে , মোর্শেদ দীঘদিন ধরে এই চোরাচালানের সাথে জড়িত | দুবাই , সিঙ্গাপুর ভিত্তিক একটি চক্র রয়েছে তার | যার গডফাদার এই মোর্শেদ | এই চক্রে কিছু সংখ্যক বিমানের ক্রু ও কর্মকর্তা ও রয়েছেন বলে পুলিশ জানায় | এদের খুঁজে বের করতে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে বলে জানা যায়। গত বছর জুন মাসে সোনা চোরাচালানের এক চক্রের দুই সদস্য গ্রেফতারের পর জবানবন্দিতে এই মোর্শেদের নাম আসে |মোর্শেদের বিরুদ্বে দায়ের হওয়া সোনা চোরাচালানের মামলাটির তদন্তের দায়িত্বে আছেন ঢাকার কাউন্টার টেরোরিসম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ( CTTC) ইন্সপেক্টর সেলিম আক্তার | ইন্সপেক্টর সেলিম আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের স্বার্থে এই সম্পর্কে কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেন | এদিকে মোর্শেদ এর এলাকার লোকজনের তথ্য অনুযায়ী তিনি এতদিন ধরে নিজেকে সরকারি দলের লোক এবং জেলা পর্যায়ের নেতাদের আস্থাভাজন হিসেবে প্রচার করতেন বলে জানা যায় |