করোনা পরিস্থিতে বাগেরহাটে অসহায় প্রতিবন্ধিদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও দাতা সংস্থা একশনএইডের সহায়তায় মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় দশানীস্থ বাঁধনের অফিস প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান, একশনএইডের ইন্সপাইরেটর মোঃ হানিফ, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য স্বদেশ মল্লিক, শাহাদাৎ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০জন প্রতিবন্ধি ও ১শ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গত জুন মাস থেকে এ পর্যন্ত প্রায় ১২শ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ