ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

কলমাকান্দায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় গরু উদ্ধার

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ০৬:৩৬ এএম

কলমাকান্দায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় গরু উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৩৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে। জব্দকৃত গরুগুলো বিজিবি পাঁচগাও বিওপি'র হেফাজতে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার নবাগত ওসি এটিএম মাহমুদুল হক। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও জিরো পয়েন্ট লুকিয়ে রাখা এই গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও বিজিবি এবং স্থানীয় সুত্রে জানা গেছে,  সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার নকলাই সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ৩৯টি ভারতীয় গরু চোরাই পথে এপারে নিয়ে এসে পাঁচগাও নতুন বাজার দিয়ে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার পুলিশ ও নেত্রকোণা ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঁচগাও বিওপি ক্যাম্পের জোয়ানরা যৌথ অভিযান চালায়। যৌথ অভিযানের টের পেয়ে গরুগুলোকে রেখে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় ৩৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে । কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে ৫২ বাংলাটিভি কে বলেন, অবৈধভাবে চোরাপথে ভারতীয় জব্দকৃত গরুগুলো পাঁচগাও (বিজিবি) বিওপির হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।