ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ০৬:৩৭ এএম

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমাদ উদ্দিন খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিপুল সংখ্যক নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। রাত ১০টার দিকে ভোটগণনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার গোলাম সারওয়ার। এমাদ উদ্দিন খান ধানের শীষ প্রতীক নিয়ে তিন হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জবেদুর রহমান পেয়েছেন দুই হাজার ৭৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামছু মিয়া লয়লুছ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭৪১ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৫০৬ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল মন্নান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট। দীর্ঘদিন পর অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নতুন ভোটারদের পাশাপাশি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রগুলোতে আসেন প্রবীণরাও। নির্বাচনে ভোটগ্রহণ কাজে নিয়োজিত ছিলেন ১০ জন প্রিজাইডিং অফিসার, ৪৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৫ জন পোলিং অফিসার।