ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

সিলেট তালামীযে ইসলামিয়ার মুবারক র‌্যালি’

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ০৬:১৬ এএম

সিলেট তালামীযে ইসলামিয়ার মুবারক র‌্যালি’
আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর,) ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদ ও পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা নগরীর গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, প্রিয়নবী (সা.) এর অবমাননার প্রতিবাদে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করে র‌্যালিতে অংশগ্রহণকারী সর্বস্তরের জনতা। র‌্যালিতে ফ্রান্সকে বয়কট ও ফ্রান্স পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র সুযোগ্য ছাহেবজাদা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন ও সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান । ‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য সকাল থেকেই নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ময়দানে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের আত্মার আত্মীয়। তিনি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। তাঁর অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। ফ্রান্স প্রিয়নবী (সা.) এর অবমাননা করে মুসলমানদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। সরকারি মদদে ফ্রান্সে নবী করীম (সা.) এর যে অবমাননা করা হয়েছে তা নজীরবিহীন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। আমাদের সরকারকেও এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধান হিসেবে এর বিপক্ষে সোচ্চার হতে হবে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দ আহমদ আল জামিলের সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ। র‌্যালি ও র‌্যালিপূর্ব আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম মনজলালী, অর্থ সম্পাদক মাওঃ আবু ছালেহ মোঃ কুতবুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসাইন, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ, মুহাম্মদ মুহিবুর রহমান, মাছুম আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান, আন্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম খান, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, জকিগনজ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাবিপ্রবি সভাপতি মনজুরুল করিম মহসিন, সিলেট মহানগর সভাপতি জাহেদুর রহমান, মৌলভীবাজার জেলা আহবায়ক আব্দুল জলিল, পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল কাইয়ূম, হবিগন্জ জেলা সভাপতি নাসির উদ্দিন খান ।