ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব

৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাগেরহাটে

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০৪:৩৫ পিএম

৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাগেরহাটে
৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে “ খাদ্য নিরাপত্তা.বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শরিফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তার প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১২টি স্টল প্রদর্শিত হয়। এসব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিস্কৃত পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে। মেলায় আগত শিক্ষার্থীরা বলেন, বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা বিভিন্ন ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এ খানে এসেছি। নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে তাদের উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির উপর দর্শনার্থীদের কর্ম পদ্ধতি সর্ম্পকে ধারনা দেন। বক্তারা বলেন, বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে এই আয়োজন ভূমিকা রাখবে। বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য হাতে কলমে কাজের মাধ্যমে বিষয়ের স্পষ্ট ধারণা অর্জন করা। বৈজ্ঞানিক আবিষ্কারে উৎসাহিত করা, শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা, বিজ্ঞানের সাথে জনগণকে পরিচিত করা। বিদ্যালয়ে বিজ্ঞানের যেসব তত্ত্ব ও তথ্য পড়ানো হয় তার আলোকে শিক্ষার্থীরা বাস্তব জীবনে দৈনন্দিন কাজে সহজে প্রয়োগ যোগ্য উদ্ভাবনী মূলক যন্ত্র বা প্রযুক্তি তৈরি করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই বিজ্ঞান মেলায়।